1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাইয়ের উন্নয়ন ও মানবসেবায় নীরব এক আলোকবর্তিকা— সিঙ্গাপুর প্রবাসী মো. সিরাজুল ইসলাম সিরাজ খেলা, উদ্ভাবন ও ক্যারিয়ার ভাবনায় মুখর আর্মি আইবিএর ‘ক্লাব ডে-২০২৬’ উজিরপুরে মৃদুল গোমস্তা গ্রেপ্তার, এলাকাজুড়ে আলোচনা আত্রাইয়ে সপ্তম শ্রেণির ছাত্রীকে ঘিরে গুরুতর অভিযোগ, ধামাচাপার চেষ্টার অভিযোগে এলাকায় চাঞ্চল্য আমিনবাজারে ডিবির জালে মাদকচক্র, ৪০ কেজি গাঁজাসহ আটক ৩ নিজ দলের নেতাদের হিংসা ও কোন্দলে দল ছাড়ছেন ত্যাগী কর্মীরা: রিফাত হাসান ভোঁপাড়া ইউনিয়ন পরিষদের আয়-ব্যয়ের হিসাব নিয়ে প্রশ্ন, চেয়ারম্যান নাজিমুদ্দিনসহ সংশ্লিষ্ট দপ্তরে তথ্য চেয়ে আবেদন আত্রাইয়ে ‘ধরাছোঁয়ার বাইরে’ আ.লীগ নেতা নাজিমুদ্দিন! ছাত্রদল নেতার বিরুদ্ধে দিলেন মামলা ভাকুর্তায় জমি নিয়ে সংঘর্ষ, ধারালো অস্ত্রের আঘাতে আহত দুই সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি বাবু-সম্পাদক হিমেল

সাভারে বই মেলার উদ্বোধন করলেন ছাত্র লীগ সভাপতি সাদ্দাম

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩

সাভার প্রতিনিধি : পড় বই গড় দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ।’ – এই প্রতিপাদ্যেকে সামনে রেখে ঢাকার অদুরে প্রয়াত সাংবাদিক ওয়াসিল উদ্দিন পাঠাগারের আয়োজনে লেখক-পাঠকদের প্রাণের উৎসব সাভারের তেঁতুলঝোড়া বইমেলা -২০২৩ উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্র লীগের সভাপতি সাদ্দাম হোসেন।
সাভারে বই প্রেমী মানুষদের বই পড়তে উৎসাহ দেওয়ার লক্ষে ভাষার মাসে শুরু হলো তেঁতুলঝোড়া বই মেলা।
সোমবার (২০ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকায় প্রয়াত সাংবাদিক ওয়াসিল উদ্দিন গণ পাঠাগারের আয়োজনে নয়দিন ব্যাপি এই বই মেলার উদ্বোধন হয়। বই মেলায় বিভিন্ন ধরণের বইয়ের অনেক স্টল বসেছে। প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত এই বই মেলায় মানুষ বই কিনতে পারবে। এছাড়া বই মেলার পাশাপাশি সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার জীবনি নিয়ে কর্ণার করা হয়েছে। সেখানে মেলায় আসা বই প্রেমীসহ সাধারণ মানুষরা বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা সম্পর্কে বিভিন্ন বিষয়ে জানতে পারবে। তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বই মেলার প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ ফখরুল আলম সমরের সভাপতিত্বে বই মেলা উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা ও কৃষিবিদ ড. রফিকুল ইসলাম মোল্লা।

উদ্বোধনের শুরুতে, ফুল ও ক্রেস্ট দিয়ে স্বাগত জানানো হয় ছাত্রলীগ সভাপতি সহ আমন্ত্রিত অতিথিদের। পরে কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠ ও জাতীয় সঙ্গীত’ সমবেত কন্ঠে পরিবেশনের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানের মূল আয়োজন। এরপরই সকলে অমর একুশের শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। বইমেলা উদ্বোধনের পর আমন্ত্রিত অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মনজুরুল আলম রাজীব তার বক্তব্য বলেন আধুনিক স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বই পড়ার বিকল্প নেই। মানুষকে বই পড়তে উদ্বুদ্ধ করতে এই বইমেলার আয়োজন অতীতের মত প্রতিবছরই করা হবে। বই মানুষের জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ করে সুতরাং আত্মনির্ভরশীল দেশ এবং একটি সমৃদ্ধ জাতি বিনির্মাণে বই পড়ার বিকল্প নেই বলেও মন্তব্য করেন মঞ্জুরুল আলম রাজীব।
ঢাকার অদূরে সাভারে এই বইমেলার আয়োজনকে স্বাগত জানিয়েছে স্থানীয় সাধারণ জনগোষ্ঠী।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :