1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাইয়ে ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, প্রাণ গেল বৃদ্ধের আত্রাইয়ে গাঁজা-ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী আটক আত্রাইয়ে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়, গুরুত্ব পেল মাদক-বাল্যবিবাহ-সাইবার অপরাধ আসন্ন ইউপি নির্বাচন সামনে রেখে হাটবাজারে গণসংযোগে বিএনপি নেতা হামিদুল হক বাবু’র আত্রাই ২১০ পিস নেশাদ্রব্য টাপেন্টাডলসহ এক নারী আটক গ্যাসের দাবিতে সাভারে তিতাস অফিস ঘেরাও করে বিক্ষোভে করেছে ব্যাংক টাউনবাস গত আগস্টে আত্রাইয়ে গলায় ফাঁস দিয়ে ৪ নারীর মৃত্যু, এক মাসেই চার আত্মহত্যা নিয়ে উদ্বেগ আত্রাইয়ে রাস্তা নিয়ে বিরোধ, নারীসহ দুজনকে মারধরের অভিযোগ- সমাধানের আশ্বাস ইউএনওর আত্রাইয়ে মৎস্য ও পশুখাদ্যের দোকানে অভিযানে অর্থদণ্ড শিক্ষার্থীদের ক্ষোভের মুখে জাবি স্কুল-কলেজ, অতিরিক্ত ফি সমন্বয়ের আশ্বাস

সাভারে বালু ব্যবসাকে কেন্দ্র করে যুবলীগ নেতা জসিমের উপর হামলা; আহত ৫

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২

সাভার প্রতিনিধি : বৃহস্পতিবার রাত দের টার দিকে সাভারে তেঁতুলঝোরা ইউনিয়নের তরফ রাজাঘাট গ্রামে ছাত্রী লীগ নেতা পাভেলের নেতৃত্বে সাভারে বালু ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৫জন আহত হয়েছে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

স্থানীয় তানজিলা লাইজু বলেন, দীর্ঘদিন ধরে তরফ রাজাঘাট গ্রামের পাভেল গ্রুপ এবং পার্শ্ববর্তী এলাকার যুবলীগ নেতা মোঃ জশিম উদ্দিন গ্রুপের মধ্যে বালু ব্যবসার আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিলো। এসব ঘটনায় প্রায়ই দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

পরিকল্পিত ভাবে বৃহস্পতিবার রাতে পাভেল বাহিনীর সদস্য সাজু, আলামিন ও সজীবসহ ১০-১২ জনের একদল সন্ত্রাসী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জশিম উদ্দিন গ্রুপের ওপর দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। সন্ত্রাসী হামলার ঘটনায় তানজিলা লাইজু মিমি তার মেয়ে ও ছেলে আহত হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা চলে গেলে আহতদের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যায় স্বজনরা।

যুবলীগ নেতা জসিম উদ্দিন কালবেলাকে বলেন- হাইব্রিড ছাত্র লীগ নেতা পাভেল বাহিনীর প্রধান পাভেল উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিবের প্রশ্রয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছে। পাভেলকে নব্য যুবলীগ উল্লেখ করে জসিম বলেন, এমন হাইব্রিডদের জন্যেই দলের বদনাম হচ্ছে। বিভিন্ন সময় নেশা জাতীয় দ্রব্য সেবন করে এলাকায় ভীতিকর পরিস্থিতি সৃষ্টি এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে। সর্বশেষ আমি ও আমার পরিবারকে দেশীয় অস্ত্র-সস্র সহ দলবল নিয়ে হামলা করে মারাত্মকভাবে আহত করে।

ঘটনার প্রতিকার চেয়ে জরুরী সেবা নম্বর ৯৯৯ এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবস্থান নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রনের আসার পর পুলিশ ঘটনাস্থল থেকে চলে আসলেও সন্ত্রাসীদের ভয়ে এখনও স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

এব্যাপারে সাভার ট্যানারী ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রাজীব কুমার সাহা বলেন, জরুরী সেবা নাম্বারে খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তেঁতুলঝোড়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা লুৎফর রহমান পাভেল দলবল নিয়ে যুবলীগ নেতা জশিম উদ্দিনের বাড়িতে হামলা চালায়। এঘটনায় জশিম উদ্দিনের স্ত্রী তানজিলা ও তার ছেলে এবং মেয়ে আহত হয়। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছে। এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :