1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আশুলিয়ায় যুবক নিখোঁজ, থানায় জিডি আত্রাইয়ে বিলুপ্তপ্রায় দেশীয় মাছ ফিরিয়ে আনতে ৮ স্থানে ২৭১ কেজি পোনা অবমুক্ত বদলগাছীতে গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল করতে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর বিচারসেবা নিশ্চিতে জেলা পর্যায়ে গ্রাম আদালতের আউটরিচ সভা অনুষ্ঠিত ঢাকা প্রেসক্লাবকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অনুদানের চেক হস্তান্তর সাভারে আমিনবাজার ফাঁড়ির ইনচার্জ জাকির জেলার শ্রেষ্ঠ এসআই ১৬ বছর দখলে থাকা সরকারি কর্মচারির জমি জোরপূর্বক দখলের চেষ্টা, কিসমত গুনটিতে উত্তেজনা আত্রাই ধর্ষণ মামলায় আ.লীগ নেতা নাজিমুদ্দিন গ্রেপ্তার সরকারি সম্পদ চুরির অভিযোগে সংবাদ প্রকাশ,দুই সাংবাদিকসহ ৫ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা ইনকিলাবে সংবাদ প্রকাশের পর স্বাস্থ্য সহকারী হাবিবুর রহমানের বদলি

সাভারে বিএনপির অবস্থান কর্মসূচি পালন, পাঁচ শতাধিক মোটরসাইকেল নিয়ে যুবদল নেতার শোডাউন

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪

সাভার প্রতিনিধি : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাভারে অবস্থান কর্মসূচি ও মোটরসাইকেল মহড়া দিয়েছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। এসময় তাঁরা কোটা সংস্কার আন্দোলনের সময় ছাত্র-জনতাকে হত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ জড়িত সবাইকে শাস্তির দাবি জানান।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা আরিচা-মহাসড়কের হেমায়েতপুরে বাস স্ট্যান্ড এলাকায় সাভার থানা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন সরকারের উদ্যোগে অবস্থান কর্মসূচি পালন করে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পরে দুপুরে যুবদল নেতা শাওন সরকারের উদ্যোগে পাঁচ শতাধিক মোটরসাইকেল নিয়ে হেমায়েতপুর বাস স্ট্যান্ড থেকে সাভারের রেডিও কলোনি পর্যন্ত শোডাউন করা হয়। শোডাউন শেষে আবার একই স্থানে অবস্থান নেয় নেতাকর্মীরা।

এ সময় যুবদল নেতা শাওন সরকার বলেন, দেশের শান্তিপূর্ণ পরিস্থিতি নস্যাৎ করতে আওয়ামী সন্ত্রাসীরা নানা ভাবে পায়তারা করছে। দলের নির্দেশনা অনুযায়ী শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আমরা অবস্থান কর্মসূচি পালন করছি। তিনি আরও বলেন, ইতিমধ্যে দল থেকে পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে কোন অনুপ্রবেশকারীকে দলে ঠাই দেওয়া হবে না। যারা এতদিন বিএনপি’র লোক হয়েও আওয়ামী লীগের সুবিধা ভোগ করেছে তাদের বিএনপিতে কোন ঠাঁই নেই। এদেরকে কঠোর হস্তে দমন করা হবে।

এদিকে সাভার বাজার বাস স্ট্যান্ড এলাকায় নেতাকর্মীদের নিয়ে অবস্থান কর্মসূচি পালন করে ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম, বিএনপি নেতা ওবায়দুর রহমান অভি প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :