1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
উজিরপুরে মসজিদের হিসাব চাওয়ায় হামলার অভিযোগ: আহত সাংবাদিক, হাইকোর্টে রিট আশুলিয়ায় জিয়ার শাহাদাতবার্ষিকী পালন রক্তের সংকটে ভরসা ‘রাণীনগর ইয়ুথ অর্গানাইজেশন’, হাজারো মানুষের জীবন রক্ষায় তরুণদের উদ্যোগ আত্রাইয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আত্রাই উপজেলাসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মো. নাহিদুল ইসলাম বিপ্লব আত্রাইয়ে একই স্থানে বারবার ছিনতাই-ডাকাতি, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ধামসোনা ইউনিয়নে সেবার অন্য নাম আবুল কালাম আজাদ, মানবিক কর্মকাণ্ডে মুগ্ধ এলাকাবাসী কাস্টমস কর্মকর্তার বহনকারী সিএনজির গতিরোধ ও হত্যাচেষ্টার অভিযোগ,মামলা দায়েরের প্রস্তুতি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ফাইনালে কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সেফ রোড ফাইটার সাংবাদিক তারিকুল ইসলাম সড়ক দুর্ঘটনায় আহত

সাভারে বিএনপির ৪ কিলোমিটার পদযাত্রা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩

সাভার প্রতিনিধি :এক দফা দাবিতে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কে ৪ কিলোমিটার পদযাত্রা করেছে ঢাকা জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৮ জুলাই) বেলা ১২ টার দিকে এক দফা দাবিতে মহাসড়কটির ধামরাইয়ের ইসলামপুর থেকে সাভারের নবীনগর পর্যন্ত এ পদযাত্রা করেন তারা৷

ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের সভাপতিত্বে এবং ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরীর সঞ্চালনায় উক্ত পদযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, এটি এখন আর বিএনপির দাবি না এটি সাধারণ জনগণের একমাত্র দাবি। ইতিমধ্যে আমাদের দলীয় চেয়ারম্যানের সাথে নেতাকর্মীদের কথা হয়েছে অচিরেই আমরা আমাদের এই এক দফা আন্দোলনের সফলতা আনার জন্য কঠোর কর্মসূচিতে যাবো। এই অবৈধ সরকার, মাফিয়া সরকার পতন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবোনা।

উক্ত পদযাত্রায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ধামরাই উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তমিজউদ্দিন আহমেদ, ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, ঢাকা জেলা যুবদলের সাধারণ ইয়াসিন ফেরদৌস মুরাদ, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আসাদুজ্জামান মোহন, ঢাকা জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, ঢাকা জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. আইয়ুব খান ও ঢাকা জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মো. তমিজ উদ্দিন তমিজসহ প্রমূখ।

এদিকে পদযাত্রা ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুল পরিমান পুলিশের উপস্থিতি ছিলো।

এবিষয়ে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস এবং ট্রাফিক উত্তর) আব্দুল্লাহিল কাফী বলেন, আমরা সড়কে কোন ধরনের অপ্রিতিকর ঘটনা এড়াতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে রয়েছি। তবে আমরা কাওকে কোররূপ বাধা প্রদান করিনি। বিএনপির নেতাকর্মীরা বিনা বাধায় তাদের কর্মসূচি পালন করেছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :