1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাই ৪০ বিদ্যালয়ের ২৪০ শিক্ষার্থীর অংশগ্রহণে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী শুরু আত্রাইয়ে সরকারি সম্পদ চুরির সময় ভ্যানসহ চেয়ারম্যান জনতার হাতে আটক আত্রাইয়ে শিক্ষার্থীকে পিটিয়ে জখম, বিচার চাওয়ায় বাদীর বাড়িতে হামলার অভিযোগ সরকারি অফিস সময়ে ব্যক্তিগত চেম্বারে স্বাস্থ্য সহকারী,সংবাদ প্রকাশের পর শোকজ আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে মারধর ও শোরুম লুট; হত্যার হুমকি আত্রাই আ.লীগ নেতার ছেলের বাল্যবিবাহ, বৌভাত বন্ধে গিয়ে হেনস্তার শিকার ইউএনওসহ প্রশাসন আত্রাইয়ে বাল্যবিবাহ বন্ধ করতে গিয়ে বাধার মুখে মোবাইল কোর্ট,বর-কনেসহ আটক ৩ পরকীয়ার অভিযোগে স্বামীর মৃত্যুর দাবি, গ্রাম্য সালিশে ৪০ হাজার টাকা জরিমানায় মুক্তি আত্রাইয়ে মোবাইল কোর্টে মাদক সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ৭ জনসহ মোট ৯ জনের মরদেহ আসছে আগামীকাল

সাভারে ব্যতিক্রমী ১ মিনিটের ঈদ বাজারের আয়োজন করল ওয়াসিল উদ্দিন ফাউন্ডেশন

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩

সাভার প্রতিনিধি : প্রতি বছরের মতো এবারও ঈদের আনন্দকে ভাগাভাগি করতে , সোমবার ১৭ই এপ্রিল দুপুরে প্রয়াত সাংবাদিক ওয়াসিল উদ্দিনের নিজ বাসভবনে তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল আলম সমর বিনা মুল্যে ১ মিনিটের ঈদ বাজারের উদ্বোধন করেছে।

তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমরের আয়োজনে এই ঈদ বাজারে দুস্থ অসহায় পরিবারের জন্য ,জুতা থেকে শুরু করে সকল বয়সের পুরুষ,মহিলা ও বাচ্চাদের জন্য ছিল বিনামূল্যে কেনাকাটার সুযোগ ।
এই ঈদ বাজারে প্রতিটি স্থানে ছিল অস্থায়ী বিভিন্ন স্টল , যা থেকে নতুন জামা কাপড়,শার্ট, শাড়ি, লুঙ্গি,জুতা সহ ছিল খাদ্য সামগ্রী পোলাওয়ের চাল, তেল, দুধ,শেমাই,চিনি,আলু,পেয়াজ,
দেশী মুরগী সহ নানান সামগ্রী।

এসময় ফখরুল আলম সমর বলেন, ঈদ আনন্দ ভাগাভাগি করতে, ওয়াসিল উদ্দিন ফাউন্ডেশন পক্ষ থেকে দুস্থ অসহায়দের মাঝে খাবার দেবার পাশাপাশি মুখে হাসি ফোটানোর জন্য বিনামূল্যে এই আয়োজন।

বিনামূলে ঈদের জামা কাপড় ও খাদ্য সামগ্রী পেয়ে আনন্দে আত্মহারা সমাজের নানা বয়সী অসহায়রা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :