1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাইয়ের উন্নয়ন ও মানবসেবায় নীরব এক আলোকবর্তিকা— সিঙ্গাপুর প্রবাসী মো. সিরাজুল ইসলাম সিরাজ খেলা, উদ্ভাবন ও ক্যারিয়ার ভাবনায় মুখর আর্মি আইবিএর ‘ক্লাব ডে-২০২৬’ উজিরপুরে মৃদুল গোমস্তা গ্রেপ্তার, এলাকাজুড়ে আলোচনা আত্রাইয়ে সপ্তম শ্রেণির ছাত্রীকে ঘিরে গুরুতর অভিযোগ, ধামাচাপার চেষ্টার অভিযোগে এলাকায় চাঞ্চল্য আমিনবাজারে ডিবির জালে মাদকচক্র, ৪০ কেজি গাঁজাসহ আটক ৩ নিজ দলের নেতাদের হিংসা ও কোন্দলে দল ছাড়ছেন ত্যাগী কর্মীরা: রিফাত হাসান ভোঁপাড়া ইউনিয়ন পরিষদের আয়-ব্যয়ের হিসাব নিয়ে প্রশ্ন, চেয়ারম্যান নাজিমুদ্দিনসহ সংশ্লিষ্ট দপ্তরে তথ্য চেয়ে আবেদন আত্রাইয়ে ‘ধরাছোঁয়ার বাইরে’ আ.লীগ নেতা নাজিমুদ্দিন! ছাত্রদল নেতার বিরুদ্ধে দিলেন মামলা ভাকুর্তায় জমি নিয়ে সংঘর্ষ, ধারালো অস্ত্রের আঘাতে আহত দুই সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি বাবু-সম্পাদক হিমেল

সাভার গণহত্যা মামলায় মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ নেতা গ্রেপ্তার অন্তর গ্রেফতার

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

মোঃ শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি:বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলনের দায়ের করা গণহত্যা মামলায় মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ঢাকা জেলা উত্তরের সভাপতি আল-আমিন ওরফে অন্তর কে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে গ্রেপ্তার আল-আমিন ওরফে অন্তরকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। এর আগে রাতে সাভারের গেন্ডা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আল-আমিন ওরফে অন্তর সাভার মধ্যে গেন্ডা মোল্লা মার্কেট এলাকার শফি উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে টেকনাফ থানায় আরও দুটি ইয়াবা মামলা রয়েছে।

পুলিশ জানায়, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে নিহতের স্বজন বেশ কিছু মামলা দায়ের করেছেন। তারই একটি মামলায় আল-আমিন এজাহারভুক্ত আসামি। গতকাল রাতে সাভারের গেন্ডা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। 

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) রুবেল বলেন, আল-আমিনের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনে হত্যা মামলা দায়ের হয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার করে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। 
প্রসঙ্গত, প্রসঙ্গত, বৈষম্য বিরোধী কোটা আন্দোলনকারীরা গত ৪ ও ৫ আগস্ট সাভারে  জমায়েত হতে থাকে ছাত্রজনতা। এসময় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পুলিশের পাশাপাশি আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এঘটনায় সাভার আশুলিয়ায় অর্ধশতাধিক ছাত্র-জনতা শহিদ হন। শহীদের স্বজনরা পরবর্তীতে মামলা দায়ের করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :