1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
নওগাঁয় গৃহবধূকে যৌন নিপীড়নের অভিযোগে ওয়ার্ড জামায়াত নেতা গ্রেফতার মনিয়ারী ইউনিয়নের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী এস এম ফারুক বখতের প্রচারণা সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারে বিএনপি নেতা নজরুল ইসলাম দেশজুড়ে ফুটবলের নতুন উন্মাদনা: আকিজ পাইপস নিয়ে এলো ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ দল করেছি জীবন বাজি রেখে, আজ আমিই নাকি মাদক সম্রাট!” সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়লেন হালিম বাবু আলোচিত ‘লিপি আক্তার’ফেসবুক আইডির পরিচালনাকারী গ্রেপ্তার আত্রাই শিক্ষার মন্দিরে নকলের মহোৎসব: পরীক্ষার্থীদের হাতে গাইড-মোবাইল দীর্ঘ প্রতীক্ষার অবসান: আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম শুরু নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আত্রাই থানা আকস্মিক পরিদর্শনে পুলিশ সুপার, জনবান্ধব পুলিশিং জোরদারের নির্দেশ ১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’ বলা সুহি মাইলস্টোন কলেজের ছাত্রী নন, থানায় জিডি

স্বাধীন বাংলা ফুটবল টিমকে মুক্তিযুদ্ধের খেতাব প্রদানের চেষ্টা করবো, তাবিথ আউয়াল

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪


মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি
, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে একটি বিশাল ভূমিকা পালন করেছিল স্বাধীন বাংলা ফুটবল দল। মহান মুক্তিযুদ্ধের বিজয়ের সাথে এই ফুটবল দলের যে একটি বিশাল ভূমিকা রয়েছে এটি এই প্রজন্মের অনেকেই জানেন না। তাই আমরা চেষ্টা করছি স্বাধীন বাংলা ফুটবল টিমকে সংগঠন হিসেবে মুক্তিযুদ্ধের খেতাব বা স্বীকৃতি প্রদান করার জন্য বলে মন্তব্য করেছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।

বুধবার (২৫ ডিসেম্বর) সাভারের জাতীয় স্মৃতিসৌধে ব্যক্তিগত সফরে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, বর্তমানে আমরা দেখতে পাই শুধু ফুটবল নয় অনেক ক্ষেত্রেই বাংলাদেশ বিশ্বের অন্যান্য দেশ থেকে অনেক পিছিয়ে গিয়েছে। বিগত ১৬ বছর বাংলাদেশের একটি কালো অধ্যায়ের মধ্যে ছিল আর সেখান থেকেও বাংলাদেশের তরুণ প্রজন্ম দেশকে উদ্ধার করে নিয়ে এসেছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ ফুটবল দলেও তরুণদের ছোঁয়া লেগেছে এবং ইনশাআল্লাহ তাদের হাত ধরে আমাদের আগামীদিনের যাত্রা অনেক উন্নতির দিকে যাবে। আমাদের দেশে বিভিন্ন বিদেশি ফুটবল লিগ দেখার জন্য বর্তমান তরুণরা উন্মুখ হয়ে থাকে ইপিএলে (ইংলিশ প্রিমিয়ার লিগ) হামজা চৌধুরী যিনি বাংলাদেশী বংশোদ্ভূত সেও বাংলাদেশের প্রতিনিধি হিসেবে সেখানে খেলবে তার দেখাদেখি অনেক বাংলাদেশী তরুণেরা ফুটবলের প্রতি আকৃষ্ট হবে এবং এই অর্জনের মাধ্যমে আমি মনে করি ভবিষ্যতে আমরা ফুটবলে অনেক ভালো করব। 

বাফুফে সভাপতি আরো বলেন, আমরা আগামীতে দেখতে চাই একজন বা দুইজন নয় প্রতিবছরই যেন জেলা ও উপজেলা পর্যায় থেকে ছেলে এবং মেয়ে উভয় দলের জন্যই ফুটবল প্লেয়ার উঠে আসে। সে লক্ষ্যে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো। এবং এই বছরই আমরা যে এশিয়া কাপ কোয়ালিফাইং খেলছি সেখানে আমাদের ছেলে এবং মেয়ে উভয় টিমই কোয়ালিফাই করবে। আমাদের নারীরা সীমিত রিসোর্স নিয়ে আমাদের ফুটবলের জন্য যে অর্জন এনে দিয়েছে সেটি সত্যিই অভাবনীয়। তাদের এই সাফল্যে দেশের বাইরে আমাদের নারী ফুটবল নিয়ে আলোচনা হচ্ছে যেটি আমাদের দেশের জন্য অনেক সুনামের। সে জায়গা থেকে আমাদের কমিটমেন্ট থাকবে এবং তারাও ডিজার্ভ করে আরো ভাল রিসোর্স। আমরা নারী খেলোয়াড়দের ডিগিনিটিও এক লাখ টাকা রাখতে চাই পাশাপাশি নারী এবং পুরুষ উভয় খেলোয়াড়ই যারা দেশের জন্য অর্জন বয়ে আনবে তাদেরকে বিশেষভাবে পুরস্কৃত করবো। 

এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নাজমুল হাসান অভিসহ স্থানীয় বিএনপি ওদের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :