1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
সাভারে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন হোসেন নাসির গ্রেফতার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সাভারে নিষিদ্ধ আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেফতার জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আসছে শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’ ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের কর্মসূচি, আহ্বানে রুহুল আমিন মুক্তা আত্রাই জমকালো আয়োজনে মেহেদী খেলাঘরের দ্বিতীয় আউটলেট উদ্বোধন সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে জুলাই যোদ্বা তমিজ উদ্দিনকে চান তৃণমূলের নেতাকর্মীরা পিয়ন থেকে কোটি টাকার সাম্রাজ্য: জলিলের সম্পদের উৎস নিয়ে শত প্রশ্ন

অসহায় বিধবা নারীর পাশে বিএনপি নেতা খোরশেদ আলম ; তারেক রহমানের পক্ষ থেকে ঘর নির্মাণে নগদ সহায়তা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

রউফুর রহমান পরাগ :
সাভারে মানবেতর জীবনযাপন করা এক অসহায় বিধবা নারীর পাশে দাঁড়ালেন বিএনপির ঢাকা জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাভার পৌরসভা মেয়র প্রার্থী লায়ন মো. খোরশেদ আলম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তিনি এ সহায়তা প্রদান করেন।
সোমবার (১৬ জুন) সকালে সাভার পৌরসভার জামসিং এলাকায় অবস্থিত জরাজীর্ণ ঘরে দুই সন্তান নিয়ে বসবাসরত বিধবা হনুফার বাসায় যান খোরশেদ আলম। সেখানে গিয়ে তিনি পরিবারের খোঁজখবর নেন এবং ঘর নির্মাণে নগদ আর্থিক সহায়তা তুলে দেন।
এ সময় খোরশেদ আলম বলেন, “গণমাধ্যমে বিধবা হনুফার কষ্টের কথা জেনে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমি তার পাশে দাঁড়িয়েছি। তিনি সবসময় মানুষের দুঃখ-কষ্টে এগিয়ে আসেন। তার নেতৃত্বেই অসংখ্য অসহায় পরিবারের পাশে দাঁড়ানো হচ্ছে। আজকের সহায়তা তারই মানবিকতার অংশ।”
তিনি আরও বলেন, “তারেক রহমানের তত্ত্বাবধানে দেশের বিভিন্ন স্থানে চলছে মাদ্রাসা, হাসপাতাল ও নানা সমাজসেবামূলক কার্যক্রম। ব্যক্তিগত উদ্যোগে তিনি এসব পরিচালনা করছেন। বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে ইনশাআল্লাহ।”
সহায়তা পেয়ে আবেগাপ্লুত হনুফা বলেন, “পুরনো ঘরটিতে বৃষ্টি হলেই পানি পড়ত, ঝড়ে ভয়ে থাকতাম। নতুন ঘর তো স্বপ্নের মতো। সেই স্বপ্ন বাস্তব করলেন খোরশেদ ভাই। তার জন্য সারাজীবন দোয়া করব।”
সহায়তা প্রদানের সময় আরও উপস্থিত ছিলেন সাভার পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ও ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের সাংগঠনিক সম্পাদক মনিবুর রহমান চম্পক, ২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইয়ার রহমান উজ্জ্বল, ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশেদুজ্জামান বাচ্চু, ৭নং ওয়ার্ডের ইউনুস খান, ৮নং ওয়ার্ডের মোশারফ হোসেন মোল্লা, পাথালিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হযরত আলী এবং সাভার পৌর ছাত্রদলের নেতা তাজ খান নাঈমসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :