1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সাভারে নিষিদ্ধ আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেফতার জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আসছে শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’ ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের কর্মসূচি, আহ্বানে রুহুল আমিন মুক্তা আত্রাই জমকালো আয়োজনে মেহেদী খেলাঘরের দ্বিতীয় আউটলেট উদ্বোধন সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে জুলাই যোদ্বা তমিজ উদ্দিনকে চান তৃণমূলের নেতাকর্মীরা পিয়ন থেকে কোটি টাকার সাম্রাজ্য: জলিলের সম্পদের উৎস নিয়ে শত প্রশ্ন আশুলিয়ায় যুবক নিখোঁজ, থানায় জিডি

আত্রাইবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউএনও শেখ আলাউল ইসলাম

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২১ মার্চ, ২০২৬

মো.শিফাত মাহমুদ ফাহিম, বিশেষ প্রতিনিধি:নওগাঁ জেলার আত্রাই উপজেলার সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ আলাউল ইসলাম।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য বয়ে আনে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের অনন্য বার্তা। ঈদের এই মহিমান্বিত দিনে সকল ভেদাভেদ ভুলে গিয়ে পারস্পরিক সহমর্মিতা, ভালোবাসা ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ঈদের প্রকৃত আনন্দ তখনই পরিপূর্ণ হয় যখন সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের সাথে সেই আনন্দ ভাগাভাগি করা যায়। তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি আহ্বান জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আলাউল ইসলাম আত্রাইবাসীর সার্বিক কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সকলকে একটি আনন্দমুখর, নিরাপদ ও শান্তিপূর্ণ ঈদ উদযাপনের আহ্বান জানান।

তিনি বলেন, “ঈদ হোক সবার জন্য আনন্দের, সুখের ও নিরাপদ—এই প্রত্যাশা রইল।”

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :