1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সাভারে নিষিদ্ধ আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেফতার জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আসছে শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’ ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের কর্মসূচি, আহ্বানে রুহুল আমিন মুক্তা আত্রাই জমকালো আয়োজনে মেহেদী খেলাঘরের দ্বিতীয় আউটলেট উদ্বোধন সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে জুলাই যোদ্বা তমিজ উদ্দিনকে চান তৃণমূলের নেতাকর্মীরা পিয়ন থেকে কোটি টাকার সাম্রাজ্য: জলিলের সম্পদের উৎস নিয়ে শত প্রশ্ন আশুলিয়ায় যুবক নিখোঁজ, থানায় জিডি

আত্রাইবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২১ মার্চ, ২০২৬

স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নওগাঁর আত্রাইবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন এবং সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট।

এক যৌথ শুভেচ্ছা বার্তায় তারা বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের জীবনে নিয়ে আসে আনন্দ, শান্তি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য বার্তা। ঈদ শুধু আনন্দের উৎসব নয়, এটি ধনী-গরিব নির্বিশেষে সকল মানুষের মাঝে সৌহার্দ্য, সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করে।

নেতৃদ্বয় আরও বলেন, সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই ঈদের প্রকৃত শিক্ষা। তাই ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান তারা। একইসাথে দেশের সার্বিক শান্তি, উন্নয়ন ও কল্যাণ কামনা করেন।

তারা আশা প্রকাশ করেন, ঈদুল ফিতরের এই পবিত্র দিনে সকল ভেদাভেদ ভুলে মানুষ একে অপরের প্রতি ভালোবাসা ও সহমর্মিতার হাত বাড়িয়ে দেবে এবং একটি সুখী-সমৃদ্ধ সমাজ গঠনে ভূমিকা রাখবে।

শেষে তারা সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সুখ-শান্তি কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :