1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাই নদীতে গোসল করতে নেমে বৃদ্ধা নিখোঁজ, সন্ধানে ডুবুরি দলের টানা অভিযান ধামসোনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে দেলোয়ার হোসেন মিন্টুর নির্বাচনী প্রচারণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জনআকাঙ্ক্ষার বাংলাদেশ ও তারেক রহমানের রূপান্তরের রাজনীতি; জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু আত্রাইয়ে নিষিদ্ধ রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস; ব্যবসায়ীকে জরিমানা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: মনিয়ারী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাবেক চেয়ারম্যান এসএম ফারুক বখত্ দুর্যোগে ক্ষতিগ্রস্ত অবকাঠামো ঘুরে দেখলেন ইউএনও মনিরুজ্জামান ঢাকার আশুলিয়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক কমিটি গঠন রানীনগরে অভিযান: বসতবাড়ি থেকে ৯.৫ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার নিম্নচাপের প্রভাবে আত্রাইয়ে টানা বৃষ্টির আশঙ্কা, বাড়তে পারে নদীর পানি ও জলাবদ্ধতা আত্রাই নদীর পানি বৃদ্ধি, পানি নিষ্কাশনের অভাবে জলাবদ্ধতা,পানিবন্দি কয়েকটি পরিবার

আত্রাইয়ের আলোচিত ভূয়া মুক্তিযোদ্ধা আফিল এর হাতে হানাদার ‘মুক্ত দিবস’ এর ব্যানার; সমালোচনার ঝড়

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫


মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি
:নওগাঁ জেলার আত্রাই উপজেলায় আলোচিত কথিত ভূয়া মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগ নেতা আফিল হানাদারকে ঘিরে নতুন করে তোলপাড় সৃষ্টি হয়েছে। সম্প্রতি প্রকাশ্যে হানাদার‘মুক্ত দিবস’ লেখা ব্যানার হাতে তার ছবি ছড়িয়ে পড়তেই এলাকাজুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও তীব্র সমালোচনা।

স্থানীয়দের অভিযোগ, আফিল হানাদার দীর্ঘদিন ধরে নিজেকে মুক্তিযোদ্ধা হিসেবে পরিচয় দিয়ে নানা সুযোগ-সুবিধা ভোগ করার চেষ্টা করেছেন,এমন কি তার ছেলেদের মুক্তিযোদ্ধা কোটায় চাকুরী ও নিয়ে দিয়েছেন।যদিও তার মুক্তিযোদ্ধা পরিচয় নিয়ে রয়েছে গুরুতর বিতর্ক। এর আগেও একাধিকবার তার বিরুদ্ধে ভুয়া মুক্তিযোদ্ধা সনদ ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে সুবিধা আদায়ের অভিযোগ ওঠে।

এমন একজন বিতর্কিত ব্যক্তির হাতে হানাদার‘মুক্ত দিবস’ উদযাপনের ব্যানার এলাকাবাসীর মধ্যে ক্ষোভের আগুনে ঘি ঢেলে দিয়েছে। সচেতন মহলের প্রশ্ন—যেখানে প্রকৃত মুক্তিযোদ্ধারা আজও অবহেলিত, সেখানে একজন কথিত ভূয়া মুক্তিযোদ্ধা কীভাবে প্রকাশ্যে এমন দিবস উদযাপনের দুঃসাহস দেখান?

স্থানীয়রা বলছেন, এটি শুধু মুক্তিযুদ্ধের চেতনার অবমাননাই নয়, বরং জাতির শ্রেষ্ঠ সন্তানদের রক্তের সাথে নির্মম উপহাস। আওয়ামী লীগের একজন নেতা হিসেবে পরিচয় ব্যবহার করে আফিল হানাদার দীর্ঘদিন ধরে প্রশাসন ও সাধারণ মানুষের চোখে ধুলো দিয়ে যাচ্ছেন বলেও অভিযোগ উঠেছে।

এ ঘটনায় দ্রুত নিরপেক্ষ তদন্ত করে তার মুক্তিযোদ্ধা পরিচয়ের সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। অন্যথায় এমন ভুয়া পরিচয়ে দেশ ও মুক্তিযুদ্ধকে অপমান করার প্রবণতা আরও বেড়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে স্থানীয়রা বলছেন—সময় এসেছে ভুয়া মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক সুবিধাভোগীদের মুখোশ খুলে দেওয়ার।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :