1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাইয়ের উন্নয়ন ও মানবসেবায় নীরব এক আলোকবর্তিকা— সিঙ্গাপুর প্রবাসী মো. সিরাজুল ইসলাম সিরাজ খেলা, উদ্ভাবন ও ক্যারিয়ার ভাবনায় মুখর আর্মি আইবিএর ‘ক্লাব ডে-২০২৬’ উজিরপুরে মৃদুল গোমস্তা গ্রেপ্তার, এলাকাজুড়ে আলোচনা আত্রাইয়ে সপ্তম শ্রেণির ছাত্রীকে ঘিরে গুরুতর অভিযোগ, ধামাচাপার চেষ্টার অভিযোগে এলাকায় চাঞ্চল্য আমিনবাজারে ডিবির জালে মাদকচক্র, ৪০ কেজি গাঁজাসহ আটক ৩ নিজ দলের নেতাদের হিংসা ও কোন্দলে দল ছাড়ছেন ত্যাগী কর্মীরা: রিফাত হাসান ভোঁপাড়া ইউনিয়ন পরিষদের আয়-ব্যয়ের হিসাব নিয়ে প্রশ্ন, চেয়ারম্যান নাজিমুদ্দিনসহ সংশ্লিষ্ট দপ্তরে তথ্য চেয়ে আবেদন আত্রাইয়ে ‘ধরাছোঁয়ার বাইরে’ আ.লীগ নেতা নাজিমুদ্দিন! ছাত্রদল নেতার বিরুদ্ধে দিলেন মামলা ভাকুর্তায় জমি নিয়ে সংঘর্ষ, ধারালো অস্ত্রের আঘাতে আহত দুই সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি বাবু-সম্পাদক হিমেল

আত্রাইয়ের উন্নয়ন ও মানবসেবায় নীরব এক আলোকবর্তিকা— সিঙ্গাপুর প্রবাসী মো. সিরাজুল ইসলাম সিরাজ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: প্রবাসের ব্যস্ত জীবন অনেককে নিজের শিকড় থেকে দূরে সরিয়ে দেয়। তবে ব্যতিক্রম নওগাঁর আত্রাই উপজেলার কৃতিসন্তান, সিঙ্গাপুর প্রবাসী মো. সিরাজুল ইসলাম সিরাজ। হাজার মাইল দূরে অবস্থান করেও তিনি নিজ এলাকার মানুষের কল্যাণে নীরবে কাজ করে যাচ্ছেন। তাঁর সহযোগিতায় উপজেলার বিভিন্ন এলাকায় ধর্মীয়, সামাজিক ও মানবিক উন্নয়নমূলক অসংখ্য উদ্যোগ বাস্তবায়িত হয়েছে, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মো. সিরাজুল ইসলাম সিরাজের সহযোগিতায় উপজেলার বিভিন্ন এলাকায় ১২টি মসজিদ নির্মাণ ও সংস্কার, ৪টি মাদ্রাসা ও এতিমখানার উন্নয়ন, ৩ শতাধিক প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইলচেয়ার বিতরণ, ৪ শতাধিক টিউবওয়েল স্থাপন, ২ শতাধিক দরিদ্র, অসহায় ও এতিম কন্যার বিয়েতে আর্থিক সহযোগিতা এবং প্রায় ২ শতাধিক অসুস্থ মানুষের চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে।

এছাড়াও প্রতি বছর তাঁর সহযোগিতায় বিভিন্ন মাদ্রাসার ৩ শতাধিক এতিম শিক্ষার্থীর মাঝে নতুন পোশাক বিতরণ করা হয়। ঈদসহ বিভিন্ন উৎসবে এসব উপহার এতিম শিশুদের মুখে হাসি ফোটায় এবং তাদের আনন্দে শামিল হওয়ার সুযোগ করে দেয়।

মানবসেবার আরেকটি উল্লেখযোগ্য উদ্যোগ হিসেবে তাঁর সহযোগিতায় উপজেলার বেওলা গ্রামে প্রায় ৩ বিঘা জমির ওপর একটি গোরস্থান প্রতিষ্ঠা করা হয়েছে। সেখানে ধর্মীয় বিধান অনুযায়ী মৃত ব্যক্তিদের দাফন-কাফনের ব্যবস্থা করা হয়। পাশাপাশি বর্তমানে উপজেলার হেলকান্দি গ্রামে তাঁর সহযোগিতায় আরও একটি মসজিদের নির্মাণকাজ চলমান রয়েছে।

স্থানীয়দের ভাষ্য, মো. সিরাজুল ইসলাম সিরাজ সবসময় মানুষের উপকারকে নিজের দায়িত্ব বলে মনে করেন। তিনি প্রচার-প্রচারণার চেয়ে নীরবে মানুষের পাশে দাঁড়াতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। তাঁর এসব মানবিক কর্মকাণ্ড ইতোমধ্যে আত্রাইবাসীর হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছে।

মো. সিরাজুল ইসলাম সিরাজ বলেন, “মানুষের জন্য কাজ করাই জীবনের সবচেয়ে বড় সফলতা। মহান আল্লাহ আমাকে যতটুকু সামর্থ্য দিয়েছেন, সেই সামর্থ্য দিয়ে আমি আমার জন্মভূমির মানুষের পাশে থাকার চেষ্টা করছি। আমার সহযোগিতায় যেসব উন্নয়ন ও মানবিক কাজ হয়েছে, সেগুলো আমি কোনো প্রচার বা স্বীকৃতির জন্য করিনি; করেছি আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং মানুষের দোয়া পাওয়ার আশায়। যতদিন বেঁচে থাকব, ইনশাআল্লাহ মানবসেবার এই কার্যক্রম অব্যাহত রাখব। আমি চাই, সমাজের বিত্তবান ও প্রবাসীরাও নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ান।”

সমাজসচেতন মহলের মতে, একজন প্রবাসী হয়েও যেভাবে মো. সিরাজুল ইসলাম সিরাজ নিজ এলাকার মানুষের কল্যাণে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন, তা নিঃসন্দেহে অনুসরণীয়। তাঁর মতো মানবিক সমাজসেবীদের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে এবং অন্যদের মানবকল্যাণে এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :