1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাইয়ে ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, প্রাণ গেল বৃদ্ধের আত্রাইয়ে গাঁজা-ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী আটক আত্রাইয়ে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়, গুরুত্ব পেল মাদক-বাল্যবিবাহ-সাইবার অপরাধ আসন্ন ইউপি নির্বাচন সামনে রেখে হাটবাজারে গণসংযোগে বিএনপি নেতা হামিদুল হক বাবু’র আত্রাই ২১০ পিস নেশাদ্রব্য টাপেন্টাডলসহ এক নারী আটক গ্যাসের দাবিতে সাভারে তিতাস অফিস ঘেরাও করে বিক্ষোভে করেছে ব্যাংক টাউনবাস গত আগস্টে আত্রাইয়ে গলায় ফাঁস দিয়ে ৪ নারীর মৃত্যু, এক মাসেই চার আত্মহত্যা নিয়ে উদ্বেগ আত্রাইয়ে রাস্তা নিয়ে বিরোধ, নারীসহ দুজনকে মারধরের অভিযোগ- সমাধানের আশ্বাস ইউএনওর আত্রাইয়ে মৎস্য ও পশুখাদ্যের দোকানে অভিযানে অর্থদণ্ড শিক্ষার্থীদের ক্ষোভের মুখে জাবি স্কুল-কলেজ, অতিরিক্ত ফি সমন্বয়ের আশ্বাস

আত্রাইয়ের প্রয়োজনীয় রাস্তাগুলো পরিদর্শন করে অগ্রাধিকার ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: আত্রাই উপজেলার বিভিন্ন এলাকায় প্রয়োজনীয় ও নির্মাণযোগ্য রাস্তার তথ্য সংগ্রহ করে পর্যায়ক্রমে উন্নয়নকাজের উদ্যোগ নেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে রাস্তার তথ্য চাওয়ার পর স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্য ইতোমধ্যে তালিকাভুক্ত করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান জানান, তালিকাভুক্ত রাস্তাগুলো পরিদর্শন করে প্রয়োজনীয়তা ও সম্ভাব্যতা যাচাই করা হবে। এরপর অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বলেন, বরাদ্দের সীমাবদ্ধতার কারণে একসঙ্গে সব রাস্তার কাজ শুরু করা সম্ভব নাও হতে পারে। তবে বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে পর্যায়ক্রমে প্রয়োজনীয় রাস্তাগুলোর উন্নয়নকাজ বাস্তবায়নের চেষ্টা করা হবে।

ইউএনও আরও জানান, রাস্তার বর্তমান অবস্থা, ছবি বা ভিডিও এবং সঠিক পরিমাপসহ তথ্য উপস্থাপন করা হলে বিষয়টি সহজে যাচাই ও দৃষ্টিগোচর হয়। তাই যারা পূর্বে রাস্তার ছবি, ভিডিও কিংবা পরিমাপ দেননি, তারা তালিকার সিরিয়াল নম্বর উল্লেখ করে কমেন্টে রাস্তার বর্তমান স্থিরচিত্র/ভিডিও এবং পরিমাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

স্থানীয়রা বলছেন, প্রশাসনের এ উদ্যোগ বাস্তবায়িত হলে দীর্ঘদিন ধরে সংস্কার ও নির্মাণের অপেক্ষায় থাকা উপজেলার বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়ন হবে এবং সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগ অনেকটাই কমবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :