1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সাভারে নিষিদ্ধ আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেফতার জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আসছে শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’ ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের কর্মসূচি, আহ্বানে রুহুল আমিন মুক্তা আত্রাই জমকালো আয়োজনে মেহেদী খেলাঘরের দ্বিতীয় আউটলেট উদ্বোধন সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে জুলাই যোদ্বা তমিজ উদ্দিনকে চান তৃণমূলের নেতাকর্মীরা পিয়ন থেকে কোটি টাকার সাম্রাজ্য: জলিলের সম্পদের উৎস নিয়ে শত প্রশ্ন আশুলিয়ায় যুবক নিখোঁজ, থানায় জিডি

আত্রাইয়ে দীঘির পাড় প্রিমিয়ার লীগ: জমজমাট ফাইনালে চ্যাম্পিয়ন এসপি ব্রাদার্স ওরিওস শফিকপুর

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

আবু সুলতান আহমেদ,নওগাঁ জেলা প্রতিনিধি:বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ উন্নতির পথে এগিয়ে গেলেও উদ্বেগজনকভাবে পিছিয়ে পড়ছে দেশের তরুণ সমাজের একটি অংশ। মোবাইল ফোনে আসক্তি, বিভিন্ন অনলাইন গেমস এবং মাদকের বিস্তার তরুণদের জীবনধারায় নেতিবাচক প্রভাব ফেলছে। বিশেষজ্ঞরা মনে করছেন, সুস্থ সাংস্কৃতিক চর্চা ও খেলাধুলার অভাবই অনেক ক্ষেত্রে তরুণদের বিপথগামী হওয়ার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।

এই প্রেক্ষাপটে তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে নওগাঁর আত্রাই উপজেলায় আয়োজন করা হয় এক প্রাণবন্ত ক্রিকেট টুর্নামেন্ট। টেনর্স এগ্রো লিমিটেডের উদ্যোগে অনুষ্ঠিত হয় “দীঘির পাড় প্রিমিয়ার লীগ”। গত ১৬ ফেব্রুয়ারি দীঘির পাড় স্কুল মাঠে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।

টুর্নামেন্টে মোট ছয়টি দল অংশগ্রহণ করে। পয়েন্ট টেবিল ও নকআউট পর্ব পেরিয়ে চারটি দল বিদায় নেয় এবং দুইটি দল ফাইনালে জায়গা করে নেয়। মেগা ফাইনালে মুখোমুখি হয় এসপি ব্রাদার্স ওরিওস শফিকপুর এবং আল-আমীন ট্রেডার্স।

ফাইনাল ম্যাচে দুই দলের ২২ জন খেলোয়াড়ের অংশগ্রহণে জমজমাট প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়। হাড্ডাহাড্ডি লড়াই শেষে এসপি ব্রাদার্স ওরিওস শফিকপুর ৫ উইকেট হারিয়ে ১৬১ রান সংগ্রহ করে। জবাবে আল-আমীন ট্রেডার্স ১৪২ রানে অলআউট হয়ে যায়। ফলে শফিকপুর দলটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ম্যাচ সেরা নির্বাচিত হন মোঃ জিম এবং পুরো টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্সের জন্য ম্যান অব দ্য সিরিজ হন ইমরান হোসেন। বিজয়ী দলের অধিনায়ক ছিলেন আবু তোহা চাঁন চৌধুরী এবং রানার্সআপ আল-আমীন ট্রেডার্সের অধিনায়ক ছিলেন মোঃ তোজাম্মেল হোসেন।

ফাইনাল শেষে বিজয়ী দলের জন্য রেফ্রিজারেটর ও এলইডি টিভি এবং রানার্সআপ দলের জন্য আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়।

বিজয়ী দলের অধিনায়ক আবু তোহা চাঁন চৌধুরী বলেন, “খেলায় অংশগ্রহণ এবং চ্যাম্পিয়ন হওয়াই ছিল আমাদের মূল লক্ষ্য। কঠিন প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে আমরা সেই লক্ষ্য অর্জন করতে পেরেছি। আল-আমীন ট্রেডার্সও অসাধারণ খেলেছে।”

টুর্নামেন্টে তরুণদের প্রাণবন্ত অংশগ্রহণ ও খেলাধুলার প্রতি আগ্রহ দেখে আয়োজকরা সন্তোষ প্রকাশ করেন। স্থানীয়দের মতে, এ ধরনের আয়োজন তরুণ সমাজকে মাদক ও মোবাইল গেমসের আসক্তি থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :