1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস পালিত আত্রাইয়ে ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, প্রাণ গেল বৃদ্ধের আত্রাইয়ে গাঁজা-ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী আটক আত্রাইয়ে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়, গুরুত্ব পেল মাদক-বাল্যবিবাহ-সাইবার অপরাধ আসন্ন ইউপি নির্বাচন সামনে রেখে হাটবাজারে গণসংযোগে বিএনপি নেতা হামিদুল হক বাবু’র আত্রাই ২১০ পিস নেশাদ্রব্য টাপেন্টাডলসহ এক নারী আটক গ্যাসের দাবিতে সাভারে তিতাস অফিস ঘেরাও করে বিক্ষোভে করেছে ব্যাংক টাউনবাস গত আগস্টে আত্রাইয়ে গলায় ফাঁস দিয়ে ৪ নারীর মৃত্যু, এক মাসেই চার আত্মহত্যা নিয়ে উদ্বেগ আত্রাইয়ে রাস্তা নিয়ে বিরোধ, নারীসহ দুজনকে মারধরের অভিযোগ- সমাধানের আশ্বাস ইউএনওর আত্রাইয়ে মৎস্য ও পশুখাদ্যের দোকানে অভিযানে অর্থদণ্ড

আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালামালসহ অভিযুক্ত গ্রেপ্তার

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি: নওগাঁ জেলার আত্রাই উপজেলার বিষা ইউনিয়নে একটি বসতবাড়িতে চুরির ঘটনায় চোরাই মালামালসহ এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে আত্রাই থানা পুলিশ। এ সময় তার হেফাজত থেকে চুরি হওয়া প্রায় ৮০ কেজি চাল এবং বসতবাড়িতে ব্যবহৃত বিভিন্ন হাড়ি-পাতিল উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়,বাড়ির মালিকের অনুপস্থিতির সুযোগ নিয়ে দুর্বৃত্তরা বসতবাড়িতে প্রবেশ করে চালসহ বিভিন্ন গৃহস্থালি মালামাল চুরি করে নিয়ে যায়।পরে ভুক্তভোগী বিষয়টি জানতে পেরে আত্রাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত তদন্ত শুরু করে এবং তথ্য-প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।

অভিযান চালিয়ে বিষা ইউনিয়নের পৈঁসাওয়াতা গ্রামের বাসিন্দা আব্দুর রশিদের ছেলে মো. রাসেল (২৯),কে গ্রেপ্তার করা হয়। পরে তার হেফাজতে থাকা চুরি হওয়া প্রায় ৮০ কেজি চাল এবং বসতবাড়িতে ব্যবহৃত বিভিন্ন হাড়ি-পাতিল উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় আত্রাই থানায় মামলা নং-৫, তারিখ: ৩ জুলাই ২০২৬, পেনাল কোডের ৩৮০/৪৫৭ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তের কাছ থেকে ঘটনার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ আরও জানায়, জনসাধারণের জানমাল রক্ষা এবং চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধ দমনে আত্রাই থানা পুলিশের নিয়মিত অভিযান চলমান রয়েছে। অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :