1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আসছে শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’ ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের কর্মসূচি, আহ্বানে রুহুল আমিন মুক্তা আত্রাই জমকালো আয়োজনে মেহেদী খেলাঘরের দ্বিতীয় আউটলেট উদ্বোধন সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে জুলাই যোদ্বা তমিজ উদ্দিনকে চান তৃণমূলের নেতাকর্মীরা পিয়ন থেকে কোটি টাকার সাম্রাজ্য: জলিলের সম্পদের উৎস নিয়ে শত প্রশ্ন আশুলিয়ায় যুবক নিখোঁজ, থানায় জিডি আত্রাইয়ে বিলুপ্তপ্রায় দেশীয় মাছ ফিরিয়ে আনতে ৮ স্থানে ২৭১ কেজি পোনা অবমুক্ত বদলগাছীতে গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল করতে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর বিচারসেবা নিশ্চিতে জেলা পর্যায়ে গ্রাম আদালতের আউটরিচ সভা অনুষ্ঠিত

আত্রাইয়ে মসজিদে যাওয়ার রাস্তায় বেড়া,দুর্ভোগে মুসল্লিরা; প্রতিবন্ধকতা অপসারণের দাবি”

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:নওগাঁ জেলার আত্রাই উপজেলার মির্জাপুর গ্রামের শতবর্ষী ঐতিহ্যবাহী মির্জাপুর মাদ্রাসা মসজিদ দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। একই সঙ্গে মসজিদে যাতায়াতের গুরুত্বপূর্ণ রাস্তায় গাছ লাগানো ও বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে মুসল্লি ও মাদ্রাসার শিক্ষার্থীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মির্জাপুর গ্রামের দাতা মরহুম আহাদ আলী সোনারের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় শত বছরেরও অধিক পুরোনো মির্জাপুর মাদ্রাসা মসজিদ। সময়ের পরিক্রমায় মসজিদটির দেয়ালের বিভিন্ন স্থানে ক্ষয়, স্যাঁতসেঁতে পরিবেশ এবং অবকাঠামোগত দুর্বলতা দেখা দিয়েছে। ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যেই প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করছেন মুসল্লিরা।

স্থানীয় মুসল্লিদের অভিযোগ, মসজিদে প্রবেশের অন্যতম প্রধান রাস্তাটিতে গাছ লাগানো এবং বেড়া দিয়ে চলাচলে বাধা সৃষ্টি করা হয়েছে। ফলে শিশু, বৃদ্ধসহ সাধারণ মুসল্লিদের মসজিদে যাতায়াতে ভোগান্তি বাড়ছে।

জানা গেছে, এই পথটি শুধু মসজিদের মুসল্লিদের নয়, মির্জাপুর কাসেমুল নূরানী কওমি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীরাও নিয়মিত ব্যবহার করে। কিন্তু রাস্তার প্রতিবন্ধকতার কারণে শিক্ষার্থীদের যাতায়াত এবং শিক্ষা কার্যক্রমও ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে মসজিদের ইমাম, মুসল্লি, স্থানীয় বাসিন্দা এবং মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো. আব্দুর রশিদ দ্রুত সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

এলাকাবাসীর দাবি, শতবর্ষী এই ঐতিহ্যবাহী মসজিদটির জরুরি সংস্কার এবং যাতায়াতের রাস্তা থেকে সব ধরনের প্রতিবন্ধকতা অপসারণে প্রশাসন দ্রুত কার্যকর উদ্যোগ নিক। এতে মুসল্লি ও শিক্ষার্থীদের নিরাপদ চলাচল নিশ্চিত হওয়ার পাশাপাশি এলাকার ঐতিহাসিক ধর্মীয় স্থাপনাটিও সংরক্ষিত হবে।

বিঃদ্রঃ পর্ব-০১

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :