1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাই নদীতে গোসল করতে নেমে বৃদ্ধা নিখোঁজ, সন্ধানে ডুবুরি দলের টানা অভিযান ধামসোনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে দেলোয়ার হোসেন মিন্টুর নির্বাচনী প্রচারণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জনআকাঙ্ক্ষার বাংলাদেশ ও তারেক রহমানের রূপান্তরের রাজনীতি; জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু আত্রাইয়ে নিষিদ্ধ রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস; ব্যবসায়ীকে জরিমানা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: মনিয়ারী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাবেক চেয়ারম্যান এসএম ফারুক বখত্ দুর্যোগে ক্ষতিগ্রস্ত অবকাঠামো ঘুরে দেখলেন ইউএনও মনিরুজ্জামান ঢাকার আশুলিয়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক কমিটি গঠন রানীনগরে অভিযান: বসতবাড়ি থেকে ৯.৫ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার নিম্নচাপের প্রভাবে আত্রাইয়ে টানা বৃষ্টির আশঙ্কা, বাড়তে পারে নদীর পানি ও জলাবদ্ধতা আত্রাই নদীর পানি বৃদ্ধি, পানি নিষ্কাশনের অভাবে জলাবদ্ধতা,পানিবন্দি কয়েকটি পরিবার

আত্রাই অ্যাম্পুল ইনজেকশনসহ দুই মাদকসেবী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬

মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি:নওগাঁ জেলার আত্রাই উপজেলায় অ্যাম্পুল ইনজেকশনসহ দুই মাদকসেবীকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় যুবকরা। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মাঝে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়েছে।

আটককৃতরা হলেন—মো. ইউনূস আলী (৩৮), সাং খোলাপাড়া এবং মো. আরিফ হোসেন (৩৭), সাং সদুপুর, থানা আত্রাই, জেলা নওগাঁ।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৬ ফেব্রুয়ারি বেলা আনুমানিক ১১ ঘটিকার সময় মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের খেলার মাঠ সংলগ্ন একটি ভুট্টা ক্ষেতে তারা প্রকাশ্যে মাদক সেবন করছিল। এ সময় এলাকাবাসী যুবকরা তাদের গতিবিধি সন্দেহজনক মনে করে কাছে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করলে দেখতে পান, তারা অ্যাম্পুল ইনজেকশনের মাধ্যমে নিজেদের শরীরে মাদক প্রয়োগ (পুশ) করছে। বিষয়টি নিশ্চিত হয়ে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের হাতেনাতে আটক করে।

পরে আটককৃতদের আত্রাই থানা পুলিশের কাছে সোপর্দ করা হলে উপজেলা প্রশাসনের উদ্যোগে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী।

ভ্রাম্যমাণ আদালতে প্রাথমিক তদন্ত ও উপস্থিত সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে অপরাধ প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী প্রত্যেককে ৫০ (পঞ্চাশ) টাকা অর্থদণ্ড এবং ২ (দুই) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

দণ্ডাদেশ ঘোষণার পরপরই দণ্ডপ্রাপ্ত আসামিদের পুলিশি প্রহরায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক সেবন, বহন ও বেচাকেনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রশাসন দৃঢ় অবস্থান ব্যক্ত করেছে।

এদিকে, স্থানীয় সচেতন মহল মাদকের বিরুদ্ধে এ ধরনের তৎপরতাকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং সমাজ থেকে মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :