1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
সাভারে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন হোসেন নাসির গ্রেফতার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সাভারে নিষিদ্ধ আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেফতার জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আসছে শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’ ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের কর্মসূচি, আহ্বানে রুহুল আমিন মুক্তা আত্রাই জমকালো আয়োজনে মেহেদী খেলাঘরের দ্বিতীয় আউটলেট উদ্বোধন সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে জুলাই যোদ্বা তমিজ উদ্দিনকে চান তৃণমূলের নেতাকর্মীরা পিয়ন থেকে কোটি টাকার সাম্রাজ্য: জলিলের সম্পদের উৎস নিয়ে শত প্রশ্ন

আত্রাই উপজেলা পর্যায়ের দপ্তর প্রধানদের সঙ্গে নবনির্বাচিত এমপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: নওগাঁর আত্রাইয়ে উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন, আত্রাই।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ মোঃ রেজাউল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ আলাউল ইসলাম।

সভায় উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। এ সময় তারা নিজ নিজ দপ্তরের কার্যক্রম, সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন এবং উন্নয়নমূলক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে মতামত প্রদান করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জনগণের সেবা নিশ্চিত করতে সকল দপ্তরের মধ্যে সমন্বয় অত্যন্ত জরুরি। তিনি সরকারি সেবার মান উন্নয়নে আন্তরিকতা ও দায়বদ্ধতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

সভাপতি তার বক্তব্যে আরও বলেন, উপজেলা প্রশাসন সবসময় জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং দপ্তরসমূহের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে উন্নয়ন কার্যক্রম আরও এগিয়ে নেওয়া সম্ভব।

সভা শেষে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :