1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাই আ.লীগ নেতার ছেলের বাল্যবিবাহ, বৌভাত বন্ধে গিয়ে হেনস্তার শিকার ইউএনওসহ প্রশাসন আত্রাইয়ে বাল্যবিবাহ বন্ধ করতে গিয়ে বাধার মুখে মোবাইল কোর্ট,বর-কনেসহ আটক ৩ পরকীয়ার অভিযোগে স্বামীর মৃত্যুর দাবি, গ্রাম্য সালিশে ৪০ হাজার টাকা জরিমানায় মুক্তি আত্রাইয়ে মোবাইল কোর্টে মাদক সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ৭ জনসহ মোট ৯ জনের মরদেহ আসছে আগামীকাল নতুন কুঁড়িতে সফল আত্রাইয়ের কিশোরদের উষ্ণ অভ্যর্থনা, সনদপত্র প্রদান আত্রাই প্রতিবেশীদের রোষানলে অসহায় বাণুর পানিবন্দি জীবন হিলি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত সভাপতি গোলাম রাব্বানী,সাধারণ সম্পাদক সোহেল রানা সংকট অনেক তবুও ৩১ দফার আলোকে সফলতার ট্র্যাকেই তারেক রহমানের সরকার ; পারভেজ মোহাম্মদ চাচাকে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় বিসিএস ক্যাডার, দুদকের মামলায় কারাগারে কামাল

আত্রাই গভীর রাতে পৈতৃক জমিতে জোরপূর্বক বেড়া ও প্রাচীর নির্মাণের অভিযোগে উত্তেজনা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

মো.শিফাত মাহমুদ ফাহিম, বিশেষ প্রতিনিধি:নওগাঁ জেলার আত্রাই উপজেলার বিপ্রোবোয়ালিয়া গ্রামে পৈতৃক সম্পত্তি দখলকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। গভীর রাতে অনধিকার প্রবেশ করে জোরপূর্বক বেড়া ও প্রাচীর নির্মাণের ঘটনায় এক পক্ষ থানায় অভিযোগ দিয়েছেন।

অভিযোগকারী মো: রেজাউল করিম টিপু (৪২) জানান, তার উত্তরাধিকার সূত্রে পাওয়া তফসিলভুক্ত জমিতে দীর্ঘদিন ধরে বৈধভাবে ভোগ-দখল চললেও প্রতিপক্ষের একটি চক্র তা দখলের চেষ্টা চালিয়ে আসছিল।

তার ভাষ্য অনুযায়ী, ১৯ নভেম্বর রাতে মো: রফিকুল ইসলাম, রহিদুল ইসলাম, মইদুল ইসলাম, মশিদুল, ইমরানসহ অজ্ঞাত আরও কয়েকজন ব্যক্তি রাতের অন্ধকারে জমিতে ঢুকে বেড়া ও প্রাচীর নির্মাণ শুরু করে।

পরদিন সকাল ৭টার দিকে ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে বিবাদীরা তাকে অকথ্য ভাষায় গালাগাল, হামলার হুমকি ও ভয়ভীতি দেখায় বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।

টিপু দাবি করেন, উক্ত জমি নিয়ে ইতোমধ্যে আদালতে মামলা চলমান, তবুও আইন অমান্য করে জোরপূর্বক দখলের উদ্দেশ্যে এই নির্মাণকাজ চালানো হয়েছে। এতে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা যে কোনো মুহূর্তে বড় সংঘর্ষে রূপ নিতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

অভিযোগকারী আরও জানান, বিষয়টি প্রত্যক্ষ করেছেন এমন একাধিক স্থানীয় বাসিন্দা আছেন, যাদের নাম তিনি তদন্তের স্বার্থে থানাকে দিয়েছেন।

থানার অবস্থান

বিষয়টি নিয়ে কথা হলে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বলেন—
“অভিযোগটি পেয়েছি। সম্পত্তি নিয়ে মামলা চলমান থাকায় বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা আমাদের প্রথম কাজ। তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কাউকে বেআইনিভাবে দখলদারিত্ব করতে দেওয়া হবে না।”

স্থানীয়দের দাবি, বিরোধটি দীর্ঘদিনের হলেও সাম্প্রতিক ঘটনাটি গ্রামে নতুন করে অস্থিরতা তৈরি করেছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :