1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাই উপজেলাসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মো. নাহিদুল ইসলাম বিপ্লব আত্রাইয়ে একই স্থানে বারবার ছিনতাই-ডাকাতি, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ধামসোনা ইউনিয়নে সেবার অন্য নাম আবুল কালাম আজাদ, মানবিক কর্মকাণ্ডে মুগ্ধ এলাকাবাসী কাস্টমস কর্মকর্তার বহনকারী সিএনজির গতিরোধ ও হত্যাচেষ্টার অভিযোগ,মামলা দায়েরের প্রস্তুতি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ফাইনালে কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সেফ রোড ফাইটার সাংবাদিক তারিকুল ইসলাম সড়ক দুর্ঘটনায় আহত রাণীনগরে কাস্টমস কর্মকর্তার গাড়ি আটকে হত্যাচেষ্টার অভিযোগ, বিএনপি নেতাকর্মী ও প্রশাসনের সহায়তায় রক্ষা এলজিইডি ময়মনসিংহ সমাচার নির্বাহী প্রকৌশলী সালমান রহমান গিলে খাচ্ছে এলজিইডি রাণীনগরে কাস্টমস কর্মকর্তার গাড়ির গতিরোধ করে হত্যাচেষ্টার অভিযোগ, বিএনপি নেতাকর্মীদের সহায়তায় উদ্ধার আত্রাই মাদকের বিরুদ্ধে এমপি রেজুর জিরো টলারেন্স ঘোষণার পরদিনই ৩৫০ পিচ এম্পুল ইনজেকশন সহ আটক-০১

আত্রাই ছাত্রদল নেতাকে ছাত্রলীগ সাজিয়ে সংবাদ প্রকাশ, ছাত্রদল নেতার ক্ষোভ প্রকাশ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

বিশেষ প্রতিনিধি:নওগাঁ জেলার আত্রাই উপজেলায় ছাত্রদলের এক নেতাকে ছাত্রলীগ সাজিয়ে গত ১৬ এপ্রিল “প্রথম tv” নামক একটি অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশ করা হয়েছে।এ ঘটায় ছাত্রদলের ওই নেতা একটি ভিডিও বার্তায় ক্ষোভ প্রকাশ ও তীব্র নিন্দা জানিয়েছেন।

জানা যায়,মো.শাহিন সরদার হিমেল আত্রাই উপজেলার ০৪ নং পাঁচুপুর ইউপি ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করছেন।সেই সাথে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী সৈনিক দলের আত্রাই উপজেলার আংশিক কমিটির সাধারণ সম্পাদক হিসাবে ও দায়িত্বরত রয়েছেন।

তিনি বলেন, গত ১০ এপ্রিল আমাদের জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে আমাদের প্রতিপক্ষের সাথে দ্বন্দ্ব হয়।তারই রেষ ধরে আমায় ছাত্রলীগের কর্মী সাজিয়ে উদ্দেশ্য প্রণীত ভাবে সংবাদ প্রকাশ করেন ”কামলা উদ্দিন টগর নামক আত্রাই উপজেলার একজন সাংবাদিক।

প্রতিবেদনটি লেখার পূর্বে তিনি আমার সাথে যোগাযোগ করেন।আমি উনাকে উনার চাহিদা মত আমার ও আমার পরিবারের সম্পর্কে সম্পূর্ণ তথ্য প্রদান করি।সেই সাথে আমি ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত সেই কমিটির কাগজ ও তার হোয়াটসঅ্যাপে তাকে দেই।কিন্তু তারপরও তিনি এমন নেক্কারজনক ভিত্তিহীন একটি প্রতিবেদন তৈরী করেছে যা বেআইনি এবং মানহানিকর।

আত্রাই উপজেলাবাসী,দেশবাসীসহ কেন্দ্রীয় ছাত্রদল ও জেলা ছাত্রদল ও উপজেলা ছাত্রদলের নেতাকর্মীদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আমি ও আমার পরিবার কখনোই আওয়ামী রাজনীতির সাথে জড়িত ছিলাম না।আমায় ও আমার পরিবার নিয়ে এমন মিথ্যা ভিত্তিহীন উদ্দেশ্য প্রণীত সংবাদ তথা প্রতিবেদনের আবারও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।সেই সাথে উক্ত সংবাদদের প্রতিবেদক “কামাল উদ্দিন টগর” এর শাস্তির দাবি জানাই।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :