1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাই উপজেলাসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মো. নাহিদুল ইসলাম বিপ্লব আত্রাইয়ে একই স্থানে বারবার ছিনতাই-ডাকাতি, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ধামসোনা ইউনিয়নে সেবার অন্য নাম আবুল কালাম আজাদ, মানবিক কর্মকাণ্ডে মুগ্ধ এলাকাবাসী কাস্টমস কর্মকর্তার বহনকারী সিএনজির গতিরোধ ও হত্যাচেষ্টার অভিযোগ,মামলা দায়েরের প্রস্তুতি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ফাইনালে কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সেফ রোড ফাইটার সাংবাদিক তারিকুল ইসলাম সড়ক দুর্ঘটনায় আহত রাণীনগরে কাস্টমস কর্মকর্তার গাড়ি আটকে হত্যাচেষ্টার অভিযোগ, বিএনপি নেতাকর্মী ও প্রশাসনের সহায়তায় রক্ষা এলজিইডি ময়মনসিংহ সমাচার নির্বাহী প্রকৌশলী সালমান রহমান গিলে খাচ্ছে এলজিইডি রাণীনগরে কাস্টমস কর্মকর্তার গাড়ির গতিরোধ করে হত্যাচেষ্টার অভিযোগ, বিএনপি নেতাকর্মীদের সহায়তায় উদ্ধার আত্রাই মাদকের বিরুদ্ধে এমপি রেজুর জিরো টলারেন্স ঘোষণার পরদিনই ৩৫০ পিচ এম্পুল ইনজেকশন সহ আটক-০১

আত্রাই ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত কাপড় ব্যবসায়ী, নগদ ৩০ হাজার টাকা লুট

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৫ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:নওগাঁর আত্রাই উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক কাপড় ব্যবসায়ী গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ছিনতাইকারীরা তার কাছ থেকে নগদ ৩০ হাজার টাকা লুট করে পালিয়ে যায়।

আজ (২৫ মার্চ) ভোর আনুমানিক ৬টার দিকে আত্রাই-সান্তাহার আঞ্চলিক মহাসড়কের মহাদিঘী উত্তরপাড়া ভাঙ্গা ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ী শওকত (পূর্ণ নাম জানা যায়নি) স্থানীয়ভাবে কাপড় ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে নিজ গন্তব্যে যাওয়ার পথে একদল অজ্ঞাতনামা ছিনতাইকারী তার গতিরোধ করে। এ সময় তারা শওকতের কাছে থাকা নগদ অর্থ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। ছিনতাইকারীদের ছুরিকাঘাতে তার ডান হাত গুরুতরভাবে জখম হয়। পরে তারা তার কাছ থেকে প্রায় ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলযোগে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ঘটনার পর স্থানীয় পথচারীরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এলাকায় চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে আত্রাই থানা পুলিশ জানায়, ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :