1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাইয়ে ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, প্রাণ গেল বৃদ্ধের আত্রাইয়ে গাঁজা-ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী আটক আত্রাইয়ে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়, গুরুত্ব পেল মাদক-বাল্যবিবাহ-সাইবার অপরাধ আসন্ন ইউপি নির্বাচন সামনে রেখে হাটবাজারে গণসংযোগে বিএনপি নেতা হামিদুল হক বাবু’র আত্রাই ২১০ পিস নেশাদ্রব্য টাপেন্টাডলসহ এক নারী আটক গ্যাসের দাবিতে সাভারে তিতাস অফিস ঘেরাও করে বিক্ষোভে করেছে ব্যাংক টাউনবাস গত আগস্টে আত্রাইয়ে গলায় ফাঁস দিয়ে ৪ নারীর মৃত্যু, এক মাসেই চার আত্মহত্যা নিয়ে উদ্বেগ আত্রাইয়ে রাস্তা নিয়ে বিরোধ, নারীসহ দুজনকে মারধরের অভিযোগ- সমাধানের আশ্বাস ইউএনওর আত্রাইয়ে মৎস্য ও পশুখাদ্যের দোকানে অভিযানে অর্থদণ্ড শিক্ষার্থীদের ক্ষোভের মুখে জাবি স্কুল-কলেজ, অতিরিক্ত ফি সমন্বয়ের আশ্বাস

আত্রাই জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা,বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি:“রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে নওগাঁর আত্রাইয়ে স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) আহসানগঞ্জ মেমোরিয়াল সরকারি উচ্চ বিদ্যালয়ে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর, আত্রাইয়ের আয়োজনে এ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির মোট ৪০ জন শিক্ষার্থী অংশ নেয়।

প্রতিযোগিতার শুরুতে জাতীয় মৎস্য সম্পদের গুরুত্ব, উৎপাদন বৃদ্ধি এবং মৎস্য সম্পদের ক্ষতিকর দিক নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করা হয়। পরে মৎস্যবিষয়ক ২৫টি প্রশ্নের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাকছুদুর রহমান এবং আহসানগঞ্জ মেমোরিয়াল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইসমাইল হোসেন, অত্র বিদ্যালয়ের শিক্ষিকা জবা রানী।

লিখিত পরীক্ষা শেষে ফলাফল ঘোষণা করা হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় ৯ম শ্রেণির শিক্ষার্থী রুবিয়া আক্তার প্রথম, ৭ম শ্রেণির ফারহানা আক্তার দ্বিতীয় এবং ৮ম শ্রেণির মশিউর রহমান তৃতীয় স্থান অর্জন করে।
এছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীকে উৎসাহ হিসেবে একটি করে পেন্সিল পুরস্কার দেওয়া হয়।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে মৎস্য সম্পদের গুরুত্ব, সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির বিষয়ে সচেতনতা তৈরির পাশাপাশি মৎস্য খাতের প্রতি আগ্রহ সৃষ্টি করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :