1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাইয়ে ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, প্রাণ গেল বৃদ্ধের আত্রাইয়ে গাঁজা-ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী আটক আত্রাইয়ে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়, গুরুত্ব পেল মাদক-বাল্যবিবাহ-সাইবার অপরাধ আসন্ন ইউপি নির্বাচন সামনে রেখে হাটবাজারে গণসংযোগে বিএনপি নেতা হামিদুল হক বাবু’র আত্রাই ২১০ পিস নেশাদ্রব্য টাপেন্টাডলসহ এক নারী আটক গ্যাসের দাবিতে সাভারে তিতাস অফিস ঘেরাও করে বিক্ষোভে করেছে ব্যাংক টাউনবাস গত আগস্টে আত্রাইয়ে গলায় ফাঁস দিয়ে ৪ নারীর মৃত্যু, এক মাসেই চার আত্মহত্যা নিয়ে উদ্বেগ আত্রাইয়ে রাস্তা নিয়ে বিরোধ, নারীসহ দুজনকে মারধরের অভিযোগ- সমাধানের আশ্বাস ইউএনওর আত্রাইয়ে মৎস্য ও পশুখাদ্যের দোকানে অভিযানে অর্থদণ্ড শিক্ষার্থীদের ক্ষোভের মুখে জাবি স্কুল-কলেজ, অতিরিক্ত ফি সমন্বয়ের আশ্বাস

আত্রাই জানালা দিয়ে যুবকের শরীরে অ্যাসিড নিক্ষেপ, হাসপাতালে চিকিৎসাধীন

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের বাড়ইকুঁড়ি গ্রামে জানালা দিয়ে ঘরে প্রবেশ করে এক যুবকের শরীরে অ্যাসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. মমিন (২৮) নামে ওই যুবক দগ্ধ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী মমিন বাড়ইকুঁড়ি গ্রামের মো. লুৎফর রহমানের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার (১০ আগস্ট) ভোর আনুমানিক ৪টার দিকে মমিন নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন। এ সময় দুর্বৃত্তরা জানালা দিয়ে তার শরীরে অ্যাসিড নিক্ষেপ করে পালিয়ে যায় বলে অভিযোগ পরিবারের। অ্যাসিডে আক্রান্ত হয়ে মমিন চিৎকার শুরু করলে পরিবারের সদস্যরা দ্রুত ছুটে আসেন। পরে তার অবস্থা গুরুতর দেখে তাকে দ্রুত আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে কী কারণে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ ঘটনায় এখনো ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে আত্রাই থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে জানিয়েছে পুলিশ। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

আত্রাই থানার পুলিশ ঘটনাটি সম্পর্কে অবগত থাকার বিষয়টি নিশ্চিত করেছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :