1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
সাংবাদিকদের নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে আইজেএফের বিবৃতি, ক্ষমা চাওয়ার দাবি আশুলিয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার ফাঁদে নিঃস্ব তিন্নি: ২ সংসার ধ্বংসের পর টাকা-সোনা লুটে পলাতক ছাত্রলীগ নেতা সেলিম মিরপুর আ.লীগ নেতার বিরুদ্ধে ভূমিদস্যুতা থেকে শুরু করে নানা অভিযোগ; গ্রেফতারের দাবি সচেতন মহলের আত্রাই-রাণীনগর মহাসড়কে মোটরসাইকেল ডাকাতির চেষ্টা ব্যর্থ,তিন ডাকাত গ্রেফতার;পলাতক আরও পাঁচজন সাভারে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা চেষ্টা; স্বর্ণের চেইন ও টাকা লুট পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁ সদর থানার অভিযানে চুরির রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ১ সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাৎ’ সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন, অভিযোগ ভিত্তিহীন বলে দাবি ধামইরহাট থানা আকস্মিক পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার, সেবার মানোন্নয়ন ও পেশাদারিত্বে দিলেন কঠোর নির্দেশনা নওগাঁ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত, পেশাদারিত্ব ও জনবান্ধব পুলিশিং জোরদারে পুলিশ সুপারের দিকনির্দেশনা আত্রাই-নওগাঁ মহাসড়ক কি ছিনতাইকারী-খুনিদের অভয়ারণ্য? আতঙ্কে জনপদ, আবারও লাশ উদ্ধার

আত্রাই দুটি চোরাই মোটরসাইকেল সহ চোর চক্রের ০৬ সদস্যকে আটক করেছে পুলিশ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪

মোঃ শিফাত মাহমুদ ফাহিম, বিশেষ প্রতিনিধি:কিছুতেই যেন থামছে না মোটরসাইকেল চোরদের দৌরাত্ম্য।শুধু মোটরসাইকেলই নয়,তাদের হাত থেকে রেহাই পাচ্ছেনা গরু,ছাগল,হাঁস,মুরগি,রিক্সা, ভ্যান ইত্যাদি।চোরদের জ্বালায় ক্রমেই অতিষ্ঠ হয়ে উঠছে আত্রাই উপজেলা বাসী।

গত শনিবার (০৮ জুন) সাহেবগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম সাহেব এর মোটরসাইকেল বাদ যোহরের সালাতের পর মসজিদের সামনে থেকে চুরি হয়ে যায়।অনেক খোঁজা খুঁজির পর ও কোন সন্ধান মেলেনি মোটরসাইকেলটির।তবে সিসি টিভির ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায় ০২ জন অজ্ঞাত ব্যক্তি মোটরসাইকেলটি চালিয়ে নিয়ে চলে যায়।

গতকাল সোমবার (১১ জুন) গোপন সংবাদের ভিত্তিতে আত্রাই থানা পুলিশ দু’টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে এবং মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্যকে আটক করেছ।এ ব্যাপারে আত্রাই থানায় পৃথক মামলা রুজু করা হয়েছে।গ্রেপ্তারকৃতরা হলেন-রাজশাহী জেলার বাগমারা উপজেরার কাঠাবাড়ি গ্রামের আহাদ আলী হাবল (৬০), একই উপজেলার মধ্যঝিকরা গ্রামের আমির হোসেন (৪৫), ভবানীগঞ্জ গ্রামের শামিম আলম ডালিম ((৩৫), দানগাছি গ্রামের জাকিরুল ইসলাম (২৫), পিদ্দপাড়া গ্রামের ফজেল প্রাং (৪৫) ও সরদার দুখু (৪৫)।

এ বিষয়ে আত্রাই থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ জহুরুল ইসলাম বলেন, উপজেলার ব্রজপুর ইটভাটা সংলগ্ন এলাকায় চোরাই মোটরসাইকেল ক্রয়বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ভোরে আত্রাই থানা পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি আঁচ করতে পেরে চোরেরা পালানোর চেষ্টা করে কিন্তু তারপরও শেষ রক্ষা তাদের হয়নি ০৬ জনকে পুলিশ আটক করে।

এ সময় আরও কয়েকজন পালিয়ে যায়। আটককৃতদের জিজ্ঞাসাবাদে তারা উদ্ধারকৃত ০২টি মোটরসাইকেল চোরাই বলে প্রাথমিক ভাবে স্বীকারোক্তি দিয়েছে। এ ঘটনায় আত্রাই থানার এসআই ফরিদ উদ্দিন বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃতদের গতকাল বিকেলে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে সচেতন মহলের দাবি প্রশাসনের কঠোর ভূমিকায় পারবে আত্রাই বাসীকে চোর-ডাকাতদের হাত থেকে কিছুটা সুরক্ষা দিতে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :