1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাই নদীতে গোসল করতে নেমে বৃদ্ধা নিখোঁজ, সন্ধানে ডুবুরি দলের টানা অভিযান ধামসোনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে দেলোয়ার হোসেন মিন্টুর নির্বাচনী প্রচারণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জনআকাঙ্ক্ষার বাংলাদেশ ও তারেক রহমানের রূপান্তরের রাজনীতি; জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু আত্রাইয়ে নিষিদ্ধ রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস; ব্যবসায়ীকে জরিমানা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: মনিয়ারী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাবেক চেয়ারম্যান এসএম ফারুক বখত্ দুর্যোগে ক্ষতিগ্রস্ত অবকাঠামো ঘুরে দেখলেন ইউএনও মনিরুজ্জামান ঢাকার আশুলিয়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক কমিটি গঠন রানীনগরে অভিযান: বসতবাড়ি থেকে ৯.৫ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার নিম্নচাপের প্রভাবে আত্রাইয়ে টানা বৃষ্টির আশঙ্কা, বাড়তে পারে নদীর পানি ও জলাবদ্ধতা আত্রাই নদীর পানি বৃদ্ধি, পানি নিষ্কাশনের অভাবে জলাবদ্ধতা,পানিবন্দি কয়েকটি পরিবার

আত্রাই প্রশাসনের ‘নাকের ডগায়’ দাপিয়ে বেড়াচ্ছেন আ’লীগ নেতা নাজিমুদ্দিন: জনমনে তীব্র ক্ষোভ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামীলীগ সরকারের পতনের পর যখন সারা দেশে দলটির শীর্ষ থেকে তৃণমূলের নেতারা আত্মগোপনে, তখন ভিন্ন চিত্র দেখা যাচ্ছে আত্রাইয়ের ০২ নং ভোঁপাড়া ইউনিয়নে। সেখানে বহাল তবিয়তে রাজকীয় স্টাইলে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন বিতর্কিত আওয়ামীলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান নাজিমুদ্দিন। এমনকি স্থানীয় পত্রিকায় রাজকীয় শুভেচ্ছা বার্তা দিয়ে নিজের অস্তিত্ব জানান দিলেও প্রশাসনের রহস্যময় ‘নীরবতা’ নিয়ে জনমনে উঠেছে নানা প্রশ্ন।

প্রকাশ্যে বিচরণ, অথচ পুলিশ বলছে ‘খবর নেই’
অনুসন্ধানে জানা গেছে, নাজিমুদ্দিন ০২ নং ভোঁপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার পাশাপাশি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এবং উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য। গত ৫ই আগস্টের পর রথী-মহারথীরা গা ঢাকা দিলেও নাজিমুদ্দিনকে নিয়মিত সরকারি সকল দপ্তরে যাতায়াত করতে দেখা যাচ্ছে। সাধারণ মানুষের প্রশ্ন— যেখানে অপরাধীদের ধরতে সাঁড়াশি অভিযান চলার কথা, সেখানে এই প্রভাবশালী নেতা কীভাবে প্রশাসনের নাকের ডগায় সরকারি দপ্তরে দাপিয়ে বেড়ান?

পত্রিকায় রাজকীয় শুভেচ্ছা বার্তা: জনরোষের আগুনে ঘি!সম্প্রতি স্থানীয় একটি পত্রিকায় বড় করে নতুন বছরের (২০২৬) রাজকীয় শুভেচ্ছা বার্তা দিয়েছেন নাজিমুদ্দিন। এই বিষয়টি সাধারণ ছাত্র-জনতা এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। একে প্রশাসনের ব্যর্থতা নাকি ‘আঁতাত’ হিসেবে দেখবেন— তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। নেটিজেনরা বলছেন, এটি মূলত সাধারণ জনগণের সাথে এক প্রকার তামাশা।

স্থানীয়দের অভিযোগ ও প্রশ্ন;
১.আওয়ামীলীগের এই প্রভাবশালী নেতার বিরুদ্ধে নানা অভিযোগ থাকলেও কেন তাকে এখনো গ্রেফতার করা হচ্ছে না?

২.প্রশাসনের ভূমিকা: নিয়মিত সরকারি অফিসে আসা-যাওয়া করার পরেও কেন তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসছে না?

৩.ভীতি: এখনো তার প্রকাশ্য বিচরণের ফলে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে এক ধরণের ভীতি কাজ করছে।

জনমনে অস্থিরতা আত্রাই উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে ভোঁপাড়ার এই চিত্র এখন আলোচনার কেন্দ্রবিন্দু। ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে একজন বিতর্কিত আওয়ামী নেতার এমন ‘রাজকীয়’ ভাবমূর্তি মেনে নিতে পারছেন না স্থানীয় সচেতন মহল। প্রশাসনের এমন নির্লিপ্ততা অন্তর্বর্তীকালীন সরকারের স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করছে বলে মনে করছেন অনেকে।

আত্রাইবাসী এখন এই প্রশ্নের উত্তর খুঁজছে— আত্রাই পুলিশ কি আসলেই নীরব, নাকি এই দাপটের পেছনে রয়েছে কোনো অদৃশ্য শক্তি?

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :