1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
ছাত্রলীগ থেকে ছাত্রদল! ক্ষমতা বদলেই ‘রঙ বদলের’ অভিযোগে এ.আর অনিককে ঘিরে তোলপাড় এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত মাত্র ১২ দিনে আত্রাইয়ে তিন মরদেহ উদ্ধার: আতঙ্কে জনপদ, বাড়ছে নিরাপত্তা নিয়ে শঙ্কা ৩য় বিকেএসপি কাপ জিমন্যাস্টিকসে চ্যাম্পিয়ন বিকেএসপি সাংবাদিকদের নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে আইজেএফের বিবৃতি, ক্ষমা চাওয়ার দাবি আশুলিয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার ফাঁদে নিঃস্ব তিন্নি: ২ সংসার ধ্বংসের পর টাকা-সোনা লুটে পলাতক ছাত্রলীগ নেতা সেলিম মিরপুর আ.লীগ নেতার বিরুদ্ধে ভূমিদস্যুতা থেকে শুরু করে নানা অভিযোগ; গ্রেফতারের দাবি সচেতন মহলের আত্রাই-রাণীনগর মহাসড়কে মোটরসাইকেল ডাকাতির চেষ্টা ব্যর্থ,তিন ডাকাত গ্রেফতার;পলাতক আরও পাঁচজন সাভারে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা চেষ্টা; স্বর্ণের চেইন ও টাকা লুট পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁ সদর থানার অভিযানে চুরির রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ১

আত্রাই প্রাথমিকের শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি: ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন নওগাঁ জেলার অন্তর্গত আত্রাই উপজেলার কর্মরত বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক’রা।বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদের সামনের সড়কে এই মানববন্ধন করেন তারা। 

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা ১৩তম গ্রেডে বেতন পান। তাদের দেয়া ১২তম গ্রেডের প্রস্তাব প্রত্যাখ্যান করে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবির যৌক্তিকতা তুলে ধরে বক্তব্য দেন ওই মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষকেরা। উপজেলার পাতাইঝড়া বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাকের হোসেনের সঞ্চালনায় দাবি আদায়ের পক্ষে বক্তব্য দেন আরও অনেকে।

বক্তব্যে সহকারী শিক্ষক মো. জহুরুল ইসলাম দুলাল বলেন, ‘যদি যোগ্যতার ভিত্তিতে আমাদের মূল্যায়ন করা হতো, তাহলে আগেই আমরা ১০ম গ্রেড পেয়ে যেতাম। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলছি, সরকারি চাকরিতে গ্রেডের বৈষম্য দূর করে আমাদের ১০ম গ্রেড দিতে হবে।’ 
দ্বীপ মোহাম্মাদ নামের আরও একজন সহকারী শিক্ষক বলেন, ‘উপসহকারী পুলিশ কর্মকর্তা, নার্স, ইউনিয়ন পরিষদের সচিব, ডিপ্লোমা পাস করা উপসহকারী কৃষি কর্মকর্তাদের ১০ম গ্রেড দেওয়া হয়েছে। কিন্তু আমরা অনার্স মাস্টার্স পাশ করে শিক্ষকতা করেও ১৩তম গ্রেডের অন্তর্ভুক্ত। আমাদের অধিকার আদায়ে এক দফা দাবিতে আজকে মানববন্ধন করছি। আমাদের ১০ম গ্রেড দিতে হবে।’ 

এ সময়ময় ১০ম গ্রেড বাস্তবায়নের লক্ষ্যে যৌক্তিকতা তুলে ধরে আরও বক্তব্য দেন সহকারী শিক্ষক গোলাম মোর্তাজা লিটন, মিনাজ উদ্দিন,মো. আমিনুল ইসলাম, মোছা.শাম্মী আক্তার শাপলা প্রমুখ। 
উপজেলার ১৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আসা প্রায় ২ শতাধিক সহকারী শিক্ষক’রা দাবি আদায়ের বিভিন্ন ব্যানার-ফেস্টুন হাতে মানববন্ধনে অংশ নেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, শ্রী. পবিত্র কুমার প্রমাণিক (এটিও) ও তারিক ইকবাল (এটিও)।উনারা ও মানববন্ধনে অংশগ্রহণ করা শিক্ষকদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে বক্তব্য প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :