1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রাণীনগরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত আত্রাই নদীর তীরে বেদে পল্লীতে ঝড়ে প্রাণহানি—শিক্ষাবঞ্চিত শিশুদের নিয়ে উদ্বেগ, সহায়তার আশ্বাস প্রশাসনের আদালতের ‘অস্পষ্ট’ রায়কে ঢাল বানিয়ে পদোন্নতি ওহাব গ্রুপের সুবিধা, সরকারের ক্ষতি প্রায় ৫ কোটি টাকা মাদকবিরোধী অবস্থানের জেরে বিএনপি নেতার ওপর হামলার অভিযোগ, পাল্টাপাল্টি বক্তব্য প্রকাশিত সংবাদের বিষয়ে প্রতিবাদ জানিয়েছে জব্বার – আজাদ ও এমারত সম্মিলিত পরিষদ পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাত: নদীতে ঝাঁপ দিয়েও রক্ষা পেল না আসামী, নাটকীয় অভিযানে গ্রেফতার টিকা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই শিশুর মৃত্যু—আত্রাইয়ে চাঞ্চল্য, প্রশ্নের মুখে টিকাদান কার্যক্রম ভুট্টা ক্ষেতে আপত্তিকর অবস্থায় প্রেমিক-প্রেমিকা: কোলা গ্রামে চাঞ্চল্য, গ্রাম্য সালিশে মীমাংসা নওগাঁয় এক রাতেই পরিবারের সকল সদস্যদের জা’বাই করে হ’ত্যা ভুট্টা ক্ষেতে আপত্তিকর অবস্থায় পরকীয়া প্রেমিক-প্রেমিকা,গ্রামবাসীর চাঞ্চল্যকর তথ্য

আত্রাই সরকারী চাকুরীর প্রলোভন দিয়ে ১০ লক্ষ টাকা নিয়ে লাপাত্তা প্রতারক

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৯ জুন, ২০২৪

জেলা (নওগাঁ) প্রতিনিধি: কিছুতেই যেনো থামছে না প্রতারকদের দৌরাত্ম। তারা বিভিন্ন সময় বিভিন্ন রূপ ও কৌশল ধারণ করে গ্রামগঞ্জের সহজ সরল শিক্ষিত বেকার যুবকদের টার্গেট করে তাদের ও তাদের পরিবারের কাছ থেকে সু-কৌশলে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা।এতে অনেক পরিবারই সর্বশান্ত হয়ে যাচ্ছে তারপরও থামছে না তাদের প্রতারণার দৌরাত্ম।বিভিন্ন সময় সমাজিক যোগাযোগ মাধ্যম ও পত্রপত্রিকায় আমরা লক্ষ্য করলেই দেখতে পাই প্রতারকদের খপ্পরে পরে সর্বত্র হারিয়ে দেশের বিভিন্ন প্রান্তে অনেকেই পথে বসেছে।

ঠিক এমনই একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে নওগাঁ জেলার আত্রাই উপজেলার ০৫ নং বিশা ইউনিয়নের নিকটস্থ সমসপাড়া গ্রামের মোঃ আব্দুল জব্বারের ছেলে মোঃ ওমর শরীফ (৩০) এর সাথে।

একই জেলার মোঃ সেকেন্দার আলী (৩৮), পিতা মোঃ মফিজ উদ্দিন শেখ, মাতা মোছাঃ সালেহা, গ্রাম: দাসড়া, ডাকঘর: সরস্বতীপুর, উপজেলা: মহাদেবপুর, জেলা নওগাঁ। এই প্রতারক, ২০১৯ সালে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের উপজেলা সেটেলমেন্ট অফিস ধুনট বগুড়ায় অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে মোঃ ওমর শরীফ নামের এই যুবককে ভুয়া যোগদান পত্র দিয়ে ১০ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা হয়ে যায়।

পরবর্তীতে প্রতারক সেকেন্দার টাকা ফেরত না দিয়ে তার নিজ নামীয় ইসলামী ব্যাংকের একটি চেক প্রদান করেন।

তারই প্রেক্ষিতে উক্ত চেক দিয়ে ভুক্তভোগীর বোন জামাই মোঃ সাখাওয়াত হোসেন নয়ন (৪৫), পিতা মৃত সাইফুল ইসলাম, গ্রাম ঘোষপাড়া আত্রাই নওগাঁ।বাদী হয়ে একটি মামলা করেন। দীর্ঘদিন মামলা চলার পর বিজ্ঞ আদালত রায় এবং গ্রেফতারি পরোয়ানা জারি করেন। তারপর থেকেই প্রতারক সেকেন্দার আলী পলাতক। পুলিশ তাকে খুঁজছে। সে এখন সাজা প্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত আসামী। এই প্রতারক সেকেন্দারকে আইনের আওতায় আনার জন্য প্রশাসন ও সচেতন মহলের সহযোগিতা কামনা করছে ভুক্তভোগী ও তার পরিবার।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :