1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাইয়ে ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, প্রাণ গেল বৃদ্ধের আত্রাইয়ে গাঁজা-ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী আটক আত্রাইয়ে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়, গুরুত্ব পেল মাদক-বাল্যবিবাহ-সাইবার অপরাধ আসন্ন ইউপি নির্বাচন সামনে রেখে হাটবাজারে গণসংযোগে বিএনপি নেতা হামিদুল হক বাবু’র আত্রাই ২১০ পিস নেশাদ্রব্য টাপেন্টাডলসহ এক নারী আটক গ্যাসের দাবিতে সাভারে তিতাস অফিস ঘেরাও করে বিক্ষোভে করেছে ব্যাংক টাউনবাস গত আগস্টে আত্রাইয়ে গলায় ফাঁস দিয়ে ৪ নারীর মৃত্যু, এক মাসেই চার আত্মহত্যা নিয়ে উদ্বেগ আত্রাইয়ে রাস্তা নিয়ে বিরোধ, নারীসহ দুজনকে মারধরের অভিযোগ- সমাধানের আশ্বাস ইউএনওর আত্রাইয়ে মৎস্য ও পশুখাদ্যের দোকানে অভিযানে অর্থদণ্ড শিক্ষার্থীদের ক্ষোভের মুখে জাবি স্কুল-কলেজ, অতিরিক্ত ফি সমন্বয়ের আশ্বাস

আত্রাই ২০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

আত্রাই (নওগাঁ) উপজেলা: নওগাঁর আত্রাইয়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. হৃদয় শেখ (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ জুলাই ২০২৬ রাত সাড়ে ৯টার দিকে আত্রাই থানার ২ নম্বর ভোঁপাড়া ইউনিয়নের ভরতেতুলিয়া গ্রামের মাছ বাজার সংলগ্ন সার গুদামের সামনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসআই মো. ওবাদুল করিম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে হৃদয় শেখকে আটক করেন।

আটক হৃদয় শেখ সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার রাজাপুর ইউনিয়নের বয়রা মাসুম গ্রামের মো. হযরত আলীর ছেলে। বর্তমানে তিনি আত্রাই থানাধীন সৈয়দপুর এলাকায় ঈদগাহ মাঠের পাশে বসবাস করেন।

পুলিশের দাবি, আটক ব্যক্তির পরিহিত লুঙ্গির বাম কচুর ভেতর থেকে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেটের মোট ওজন ৫ দশমিক ৪ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৬ হাজার টাকা।

অভিযান শেষে উদ্ধারকৃত মাদক ও আটক ব্যক্তিকে থানায় নেওয়া হয়। পরে এসআই মো. ওবাদুল করিম বাদী হয়ে হৃদয় শেখের বিরুদ্ধে এজাহার দায়ের করলে আত্রাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।

পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের বিরুদ্ধে আত্রাই উপজেলায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক কারবার ও মাদক বহনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সহযোগিতাও প্রয়োজন বলে জানিয়েছে প্রশাসন।

স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা মাদক ব্যবসায়ী ও বহনকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তরুণদের মাদক থেকে দূরে রাখতে সামাজিক সচেতনতা বাড়ানোর দাবি জানান।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পূর্ণ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :