1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাই ৪০ বিদ্যালয়ের ২৪০ শিক্ষার্থীর অংশগ্রহণে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী শুরু আত্রাইয়ে সরকারি সম্পদ চুরির সময় ভ্যানসহ চেয়ারম্যান জনতার হাতে আটক আত্রাইয়ে শিক্ষার্থীকে পিটিয়ে জখম, বিচার চাওয়ায় বাদীর বাড়িতে হামলার অভিযোগ সরকারি অফিস সময়ে ব্যক্তিগত চেম্বারে স্বাস্থ্য সহকারী,সংবাদ প্রকাশের পর শোকজ আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে মারধর ও শোরুম লুট; হত্যার হুমকি আত্রাই আ.লীগ নেতার ছেলের বাল্যবিবাহ, বৌভাত বন্ধে গিয়ে হেনস্তার শিকার ইউএনওসহ প্রশাসন আত্রাইয়ে বাল্যবিবাহ বন্ধ করতে গিয়ে বাধার মুখে মোবাইল কোর্ট,বর-কনেসহ আটক ৩ পরকীয়ার অভিযোগে স্বামীর মৃত্যুর দাবি, গ্রাম্য সালিশে ৪০ হাজার টাকা জরিমানায় মুক্তি আত্রাইয়ে মোবাইল কোর্টে মাদক সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ৭ জনসহ মোট ৯ জনের মরদেহ আসছে আগামীকাল

আত্রাই ৪০ বিদ্যালয়ের ২৪০ শিক্ষার্থীর অংশগ্রহণে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী শুরু

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:“সুন্দর জীবনের জন্য স্কাউটিং” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে শুরু হয়েছে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী-২০২৬।

বাংলাদেশ স্কাউটস, আত্রাই, নওগাঁর আয়োজনে শুক্রবার (৪ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া চার দিনব্যাপী এ কাব ক্যাম্পুরী চলবে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত। এতে উপজেলার ৪০টি প্রাথমিক বিদ্যালয়ের ২৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। পাশাপাশি উপজেলা স্কাউট ও রোভার সদস্যরা স্বেচ্ছাসেবী হিসেবে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।

আহসান উল্লাহ মেমোরিয়াল মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ ক্যাম্পুরীতে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন স্কাউটিং কার্যক্রম, প্রশিক্ষণ ও শিক্ষামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম বলেন, “আজকের এই শিশুরাই আগামী দিনে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দেশকে এগিয়ে নিয়ে যাবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মাহফুজুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ মো. আব্দুল্লাহ আল মামুনসহ বাংলাদেশ স্কাউটসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান।

আয়োজকরা জানান, স্কাউটিংয়ের মাধ্যমে শিশুদের মধ্যে শৃঙ্খলা, দায়িত্ববোধ, নেতৃত্বের গুণাবলি ও মানবিক মূল্যবোধ বিকাশের পাশাপাশি তাদের সুন্দর ও সুশৃঙ্খল জীবন গঠনে উদ্বুদ্ধ করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :