1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
ছাত্রলীগ থেকে ছাত্রদল! ক্ষমতা বদলেই ‘রঙ বদলের’ অভিযোগে এ.আর অনিককে ঘিরে তোলপাড় এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত মাত্র ১২ দিনে আত্রাইয়ে তিন মরদেহ উদ্ধার: আতঙ্কে জনপদ, বাড়ছে নিরাপত্তা নিয়ে শঙ্কা ৩য় বিকেএসপি কাপ জিমন্যাস্টিকসে চ্যাম্পিয়ন বিকেএসপি সাংবাদিকদের নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে আইজেএফের বিবৃতি, ক্ষমা চাওয়ার দাবি আশুলিয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার ফাঁদে নিঃস্ব তিন্নি: ২ সংসার ধ্বংসের পর টাকা-সোনা লুটে পলাতক ছাত্রলীগ নেতা সেলিম মিরপুর আ.লীগ নেতার বিরুদ্ধে ভূমিদস্যুতা থেকে শুরু করে নানা অভিযোগ; গ্রেফতারের দাবি সচেতন মহলের আত্রাই-রাণীনগর মহাসড়কে মোটরসাইকেল ডাকাতির চেষ্টা ব্যর্থ,তিন ডাকাত গ্রেফতার;পলাতক আরও পাঁচজন সাভারে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা চেষ্টা; স্বর্ণের চেইন ও টাকা লুট পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁ সদর থানার অভিযানে চুরির রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ১

আশুলিয়ায় চাঁদাবাজি করতে গিয়ে গণধোলাইয়ের শিকার ‘ছোচা জাকির’

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২২ জুন, ২০২৫

রাউফুর রহমান পরাগ : আশুলিয়ার নবীনগর-চন্দ্রা হাইওয়ে সড়কের পাশের ফুটপাতে চাঁদা আদায় করতে গিয়ে স্থানীয় হকারদের গণপিটুনির শিকার হয়েছে মো. জাকির হোসেন (৫০) ওরফে ছোচা জাকির।

আজ শনিবার (২১ জুন) দুপুরে ছোচা জাকির ও তার সঙ্গীরা  প্রতিদিনের মতো ওই এলাকায় গিয়ে হকারদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায়ের চেষ্টা করেন। তখন ক্ষুব্ধ হকাররা একত্র হয়ে তাকে ধাওয়া করে এবং মারধর শুরু করে।

জাকির আত্মরক্ষার জন্য পাশের দারুল হাসান ট্রাস্টের একটি সিকিউরিটি কক্ষে আশ্রয় নেন। তবে উত্তেজিত জনতা সেখান থেকেও টেনে বের করে তাকে আবারও গণধোলাই দেয়।

স্থানীয় হকাররা অভিযোগ করে বলেন, ছোচা জাকির দীর্ঘদিন ধরেই নবীনগর-চন্দ্রা সড়ক ও আশপাশের এলাকায় ফুটপাত থেকে চাঁদা আদায় করে আসছিলো। আজকে আমরা সবাই সম্মিলিতভাবে তাকে চাঁদা দিতে অস্বীকার করায় সে আমাদের বিভিন্ন হুমকি ধামকি দিতে থাকে। এক পর্যায়ে উত্তেজিত জনতা ও হকাররা চাঁদাবাজদের ধাওয়া করলে কয়েকজন পালিয়ে গেলেও জাকিরকে ধরে গণধোলাই দেওয়া হয়। 

এছাড়া অভিযোগ রয়েছে, তিনি স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতার প্রত্যক্ষ মদদে এসব অবৈধ চাঁদাবাজি চালিয়ে যাচ্ছিলেন। যার ফলে এতদিন কেউ মুখ খুলতে সাহস করত না।

এ ঘটনায় এখনো পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি এবং প্রশাসনের পক্ষ থেকেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও জাকিরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :