1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
সাভারে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন হোসেন নাসির গ্রেফতার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সাভারে নিষিদ্ধ আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেফতার জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আসছে শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’ ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের কর্মসূচি, আহ্বানে রুহুল আমিন মুক্তা আত্রাই জমকালো আয়োজনে মেহেদী খেলাঘরের দ্বিতীয় আউটলেট উদ্বোধন সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে জুলাই যোদ্বা তমিজ উদ্দিনকে চান তৃণমূলের নেতাকর্মীরা পিয়ন থেকে কোটি টাকার সাম্রাজ্য: জলিলের সম্পদের উৎস নিয়ে শত প্রশ্ন

আশুলিয়ায় চাঁদা না পেয়ে চা দোকানীকে গুলি, গ্রেপ্তার -০৩

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:
ঢাকার আশুলিয়ায় চাঁদা না দেয়ায় চা দোকানিকে মারধরের পর পায়ে গুলি করার ঘটনায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় জব্দ করা হয়েছে তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল। তবে এখনো উদ্ধার হয়নি ব্যবহৃত অবৈধ আগ্নেয়াস্ত্র। শনিবার (১১ জানুয়ারি) দুপুরে এসব তথ্য জানিয়েছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলম সিদ্দিকী। 

এর আগে, শুক্রবার রাতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গত বৃহস্পতিবার দুপুরে আশুলিয়ার গোরাট এলাকার ডেবুনিয়ার গার্মেন্টসের ২নং গেটের সামনে চা দোকানিকে গুলি করার ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলেন- মাসুদ পারভেজ রানা ওরফে কালা পারভেজ (৪৫), ইয়ার হোসেন (২৪) ও খোকন তালুকদার (১৯)। 
পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে রতন, আকাশ, আশিক, তৈয়ব ও পারভেজ প্রত্যেক দোকান থেকে চাঁদা আদায় করছিল। এ সময় সৈনিক ইসলাম শাহীন চায়ের দোকানে চা বিক্রি করছিল। চাঁদাবাজরা প্রতিদিনের মতো সৈনিক ইসলাম শাহীনের কাছে ৫০ টাকা চাঁদা চাইলে তিনি টাকা দিতে অস্বীকার করেন। এতে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করে। একপর্যায়ে তিনি ছুটে দৌড় দিলে তৈয়ব নামের একজন তাকে পেছন থেকে গুলি করে। এতে সৈনিক ইসলামের বাম পায়ে গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ অবস্থায় তিনি পাশের একটি বাড়িতে আশ্রয় নেন। পরে স্থানীয়রা থানায় সংবাদ দিলে আশুলিয়া থানা পুলিশ তাকে উদ্ধার করে নারী ও শিশু হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় গুলিবিদ্ধ সৈনিক রহমান শাহীনের মা নাজমা বেগম বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১০-১২ জনের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়েরের পর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলম সিদ্দিকী জানান, এ ঘটনায় শুক্রবার রাতে আশুলিয়ার পৃথক স্থানে অভিযান চালিয়ে এজাহার নামীয় আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও এ ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ও জড়িত বাকীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :