1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাই নদীতে গোসল করতে নেমে বৃদ্ধা নিখোঁজ, সন্ধানে ডুবুরি দলের টানা অভিযান ধামসোনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে দেলোয়ার হোসেন মিন্টুর নির্বাচনী প্রচারণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জনআকাঙ্ক্ষার বাংলাদেশ ও তারেক রহমানের রূপান্তরের রাজনীতি; জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু আত্রাইয়ে নিষিদ্ধ রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস; ব্যবসায়ীকে জরিমানা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: মনিয়ারী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাবেক চেয়ারম্যান এসএম ফারুক বখত্ দুর্যোগে ক্ষতিগ্রস্ত অবকাঠামো ঘুরে দেখলেন ইউএনও মনিরুজ্জামান ঢাকার আশুলিয়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক কমিটি গঠন রানীনগরে অভিযান: বসতবাড়ি থেকে ৯.৫ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার নিম্নচাপের প্রভাবে আত্রাইয়ে টানা বৃষ্টির আশঙ্কা, বাড়তে পারে নদীর পানি ও জলাবদ্ধতা আত্রাই নদীর পানি বৃদ্ধি, পানি নিষ্কাশনের অভাবে জলাবদ্ধতা,পানিবন্দি কয়েকটি পরিবার

আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলায় সেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৪ মার্চ, ২০২৫

সাভার (ঢাকা) প্রতিনিধি : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতা হত্যা মালার এজহারভুক্ত আসামি সেচ্ছাসেবক লীগ নেতা আবুল কালামকে(৪০) আশুলিয়ার নিরিবিলি এলাকা থেকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ। 

সোমবার (২৪ মার্চ) দুপুরে আশুলিয়া থানার ওসি (তদন্ত) কামাল হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।এরআগে, রোববার রাত ৯টার দিকে আশুলিয়ার নিরিবিলি এলাকা থেকে তাকে মাদকসহ গ্রেফতার করা হলেও পুলিশ মাদকের বিষয়টি অস্বীকার করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী জানায় গ্রেফতারের সময় তার কাছ থেকে ইয়াবা জাতীয় মাদক উদ্ধার করেছিলো পুলিশ।

গ্রেপ্তারকৃত আবুল কালাম আশুলিয়ার নিরিবিলি এলাকার খালেক সরদারের ছেলে। সে পাথালিয়া ইউনিয়ন সেচ্ছাসেবক লীগ নেতা বলে জানা যায়। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে তার বিরুদ্ধে সাধারণ মানুষকে নিপীড়নের অনেক অভিযোগ রয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ৯টার দিকে আশুলিয়ার নিরিবিলি এলাকায় অভিযান চালিয়ে ছাত্র-জনতা হত্যা মামলার আসামি আবুল কালাম ওরফে তুতলা কালামকে গ্রেফতার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের পর থেকে সে আত্মগোপনে ছিল। 

আশুলিয়া থানার ওসি (তদন্ত) কামাল হোসেন বলেন, গতকাল রাতে ছাত্র-জনতা হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে পাঁচ দিনের রিমান্ডে চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :