1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাই নদীতে গোসল করতে নেমে বৃদ্ধা নিখোঁজ, সন্ধানে ডুবুরি দলের টানা অভিযান ধামসোনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে দেলোয়ার হোসেন মিন্টুর নির্বাচনী প্রচারণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জনআকাঙ্ক্ষার বাংলাদেশ ও তারেক রহমানের রূপান্তরের রাজনীতি; জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু আত্রাইয়ে নিষিদ্ধ রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস; ব্যবসায়ীকে জরিমানা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: মনিয়ারী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাবেক চেয়ারম্যান এসএম ফারুক বখত্ দুর্যোগে ক্ষতিগ্রস্ত অবকাঠামো ঘুরে দেখলেন ইউএনও মনিরুজ্জামান ঢাকার আশুলিয়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক কমিটি গঠন রানীনগরে অভিযান: বসতবাড়ি থেকে ৯.৫ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার নিম্নচাপের প্রভাবে আত্রাইয়ে টানা বৃষ্টির আশঙ্কা, বাড়তে পারে নদীর পানি ও জলাবদ্ধতা আত্রাই নদীর পানি বৃদ্ধি, পানি নিষ্কাশনের অভাবে জলাবদ্ধতা,পানিবন্দি কয়েকটি পরিবার

আশুলিয়ায় ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে গোলাগুলি, গ্রেপ্তার ১

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:সাভারের আশুলিয়ায় ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া ও গুলির ঘটনায় আশিকুর রহমান নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশ (ডিবি)।বৃহস্পতিবার দিবাগত রাতে আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আশিকের ব্যবহৃত দেশীয় অস্ত্রটি উদ্ধারে চেষ্টা চালানো হচ্ছে। পাশাপাশি ভারী আগ্নেয়াস্ত্র ব্যবহারকারীসহ ঘটনায় জড়িত বাকি দুর্বৃত্তদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে। আজ শুক্রবার দুপুরে তাঁর রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হবে।

গোয়েন্দা পুলিশ (ডিবি) জানায়, গত বুধবার দুপুরে আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া ও গুলির ঘটনা ঘটে। এসময় কয়েকজন দুর্বৃত্ত অবৈধ অস্ত্র ব্যবহার করে গুলি চালায়। এই ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেশীয় অস্ত্র ব্যবহারসহ অবৈধ অস্ত্র ব্যবহার করে গুলির ঘটনায় জড়িতদের চিহ্নিত করে পুলিশ।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জালাল উদ্দীন বলেন, ‘আশুলিয়ার শিল্পকারখানায় যে অসন্তোষ চলছে, তারই ধারাবাহিকতায় বুধবার দি রোজ ড্রেসেস কারখানার সামনে ঝুট ব্যবসা নিয়ে দুই পক্ষের মধ্যে গোলাগুলি এবং অস্ত্র নিয়ে শোডাউন হয়।

এঘটনায় আশিকুর রহমান নামে একজনকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ চলছে। তাঁর সঙ্গে আর কারা জড়িত আছে এবং আগ্নেয়াস্ত্র কারা ব্যবহার করেছে, তাদের নাম ঠিকানা নিয়ে তাদের বিরুদ্ধেও আমরা আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :