1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
সাভারে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন হোসেন নাসির গ্রেফতার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সাভারে নিষিদ্ধ আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেফতার জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আসছে শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’ ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের কর্মসূচি, আহ্বানে রুহুল আমিন মুক্তা আত্রাই জমকালো আয়োজনে মেহেদী খেলাঘরের দ্বিতীয় আউটলেট উদ্বোধন সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে জুলাই যোদ্বা তমিজ উদ্দিনকে চান তৃণমূলের নেতাকর্মীরা পিয়ন থেকে কোটি টাকার সাম্রাজ্য: জলিলের সম্পদের উৎস নিয়ে শত প্রশ্ন

আশুলিয়ায় বিএনপি নেতা গফুরের বিরুদ্ধে হত্যা মামলা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

মো. শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি:আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের ঘটনায় এবার আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার সাথে মামলায় নাম রয়েছে আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদকের নাম। এনিয়ে ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ গফুর মিয়া।
শনিবার সকাল ১১টার দিকে আশুলিয়ার ভাদাইলে মোহাম্মদ গফুর মিয়ার নিজ বাসভবনে থানা বিএনপির পক্ষ থেকে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এসময় তিনি বলেন, গত ৫ই আগষ্ট ২০২৪ ইং বৈষম্য বিরোধী আন্দোলনে আশুলিয়া থানার অন্তর্গত বিভিন্ন স্থানে আন্দোলনরত ছাত্র জনতার উপর আওয়ামীলীগ ও পুলিশের গুলিতে অসংখ্য ছাত্র-জনতা গুলিবিদ্ধ হয়ে নিহত এবং আহত হয়েছে। এসব ঘটনায় আশুলিয়া থানায় নিহত ও আহত ব্যক্তির পক্ষ থেকে তার পরিবারের সদস্যদের নিয়ে বিভিন্ন মামলায় তাদের নাম দেওয়ার চেষ্টা চলছে। শুধু তাই নয় বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলকভাবে থানা এবং বিচারিক আদালতে মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও বলেন, গত জুলাই মাসে বৈষম্য বিরোধী আন্দোলনে সাভার ও আশুলিয়া থানায় তার নামে আরও ৫টি মামলা দায়ের করা হয়। এর আগে ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের আমলে ১৬ বছরে ৩৬টি মামলা চলমান রয়েছে।

সাংবাদিক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই সব স্বার্থন্বেষী মামলায় যদি কেউ ষড়যন্ত্র মূলক ভাবে নাম দেয় বা হয়রানির শিকার হয় তাহলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আমরা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেছি, উনারা আমাদের বলেছেন বিষয় গুলো আমরা ক্ষতিয়ে দেখবো।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :