1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাই মাদকসেবীর হামলার অভিযোগ, হাসুয়া নিয়ে তাড়া—এলাকায় চরম উত্তেজনা সংবাদ প্রকাশের পর আত্রাই বেলী ব্রিজের সংস্কার কাজ শুরু, স্বস্তি এলাকাবাসীর মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রাণীনগরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত আত্রাই নদীর তীরে বেদে পল্লীতে ঝড়ে প্রাণহানি—শিক্ষাবঞ্চিত শিশুদের নিয়ে উদ্বেগ, সহায়তার আশ্বাস প্রশাসনের আদালতের ‘অস্পষ্ট’ রায়কে ঢাল বানিয়ে পদোন্নতি ওহাব গ্রুপের সুবিধা, সরকারের ক্ষতি প্রায় ৫ কোটি টাকা মাদকবিরোধী অবস্থানের জেরে বিএনপি নেতার ওপর হামলার অভিযোগ, পাল্টাপাল্টি বক্তব্য প্রকাশিত সংবাদের বিষয়ে প্রতিবাদ জানিয়েছে জব্বার – আজাদ ও এমারত সম্মিলিত পরিষদ পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাত: নদীতে ঝাঁপ দিয়েও রক্ষা পেল না আসামী, নাটকীয় অভিযানে গ্রেফতার টিকা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই শিশুর মৃত্যু—আত্রাইয়ে চাঞ্চল্য, প্রশ্নের মুখে টিকাদান কার্যক্রম ভুট্টা ক্ষেতে আপত্তিকর অবস্থায় প্রেমিক-প্রেমিকা: কোলা গ্রামে চাঞ্চল্য, গ্রাম্য সালিশে মীমাংসা

আশুলিয়ায় বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগ মেহেদী হাসান মৃদুলের বিরুদ্ধে

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৩ জুন, ২০২৫

সাভার প্রতিনিধি:
ঢাকার সাভারের আশুলিয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার পর প্রতারণার অভিযোগ উঠেছে মেহেদী হাসান মৃদুল (২৭) নামের এক যুবকের বিরুদ্ধে।

সোমবার (২৩ জুন) রাতে এ ঘটনায় আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই তরুণী।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে ফেসবুকের মাধ্যমে ওই তরুণীর সঙ্গে পরিচয় হয় মেহেদীর। এক মাস আগে তিনি ওই তরুণীকে বিয়ের আশ্বাস দিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এরপর গত ১০ জুন সন্ধ্যায় এবং ২০ জুন সন্ধ্যায় আশুলিয়ার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় তাকে ঘুরতে নিয়ে গিয়ে বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক করেন।

ভুক্তভোগীর অভিযোগ, ২২ জুন রাত ১১টায় মেহেদী তাকে ফোন করে জানিয়ে দেয়, তার পক্ষে ওই তরুণকে বিয়ে করা সম্ভব নয়। পরদিন ২৩ জুন রাত ৮টা ৩০ মিনিটে শেনওয়ালিয়া বাজার এলাকায় দেখা হলে মেহেদী বলে, “তোমাকে নিয়ে ফুর্তি করেছি, মজা করেছি, তোমাকে বিয়ের কোনো ইচ্ছাই আমার ছিল না।”

ওই তরুণীর দাবি, এ ঘটনার ফলে তিনি সামাজিকভাবে লাঞ্ছিত এবং মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। মেহেদীর মতো প্রতারকের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য তিনি আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন।

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত মেহেদী হাসান মৃদুলকে ফোন করা হলে তিনি প্রতিবেদকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করেন।
এ বিষয়ে আশুলিয়া থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) কামাল হোসেন বলেন, “ভুক্তভোগীর অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :