1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাইয়ে একই স্থানে বারবার ছিনতাই-ডাকাতি, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ধামসোনা ইউনিয়নে সেবার অন্য নাম আবুল কালাম আজাদ, মানবিক কর্মকাণ্ডে মুগ্ধ এলাকাবাসী কাস্টমস কর্মকর্তার বহনকারী সিএনজির গতিরোধ ও হত্যাচেষ্টার অভিযোগ,মামলা দায়েরের প্রস্তুতি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ফাইনালে কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সেফ রোড ফাইটার সাংবাদিক তারিকুল ইসলাম সড়ক দুর্ঘটনায় আহত রাণীনগরে কাস্টমস কর্মকর্তার গাড়ি আটকে হত্যাচেষ্টার অভিযোগ, বিএনপি নেতাকর্মী ও প্রশাসনের সহায়তায় রক্ষা এলজিইডি ময়মনসিংহ সমাচার নির্বাহী প্রকৌশলী সালমান রহমান গিলে খাচ্ছে এলজিইডি রাণীনগরে কাস্টমস কর্মকর্তার গাড়ির গতিরোধ করে হত্যাচেষ্টার অভিযোগ, বিএনপি নেতাকর্মীদের সহায়তায় উদ্ধার আত্রাই মাদকের বিরুদ্ধে এমপি রেজুর জিরো টলারেন্স ঘোষণার পরদিনই ৩৫০ পিচ এম্পুল ইনজেকশন সহ আটক-০১ মুকসুদপুরে ছাত্রলীগ নেতা নেওয়াজ গ্রেফতার: রাজনৈতিক প্রতিহিংসার দাবি পরিবারের

আশুলিয়ায় ৫০০ লিটার চোলাই মদসহ আটক-১

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪

নিজস্ব প্রতিনিধি:ঢাকা জেলার সাভার উপজেলাধীন আশুলিয়া ৫০০ লিটার চোলাই মদসহ নিয়ং মারমা (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত ৯টা ৪৫ এর দিকে উপজেলার নিশ্চিন্তপুর পূর্বপাড়া রাজ পার্কের সামনে থেকে তাকে আটক করা হয়।

এ ঘটনায় বাদি হয়ে আশুলিয়া থানায় মামলা করেন উপ-পরিদর্শক (এসআই) শেখ মো. মাসুদ আল মামুন।

গ্রেপ্তার নিয়ং মারমা (৩৮) খাগড়াছড়ির সদর উপজেলার নুনছড়ি মারমা পাড়ার বাসিন্দা। আশুলিয়ার নিশ্চিন্তপুর পূর্বপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি।

এজাহারে বলা হয়, বৃহস্পতিবার রাতে ওয়ারেন্ট তামিল করার সময় রাত ৯টা ৩৫ এর দিকে বিবাদী জানতে পারেন নিশ্চিন্তপু্র এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য কেনাবেচা করছে। সেখানে অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করা হয়।

এ সময় নীল রংয়ের তিনটি ড্রামে যথাক্রমে ১৮৫ লিটার, ১৪৫ লিটার ও ২৯০ লিটারসহ চোলাই মদ উদ্ধার করা হয়। এছাড়া সাদা সিলভারের পাতিলে সংরক্ষিত আরও ২৫ লিটার চোলাই মদসহ মোট ৫০০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। যার বাজারমূল্য অন্তত পাঁচ লাখ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘ দিন ধরে ঘটনাস্থলসহ আশপাশের এলাকায় দেশিয় তৈরি চোলাই মদ বিক্রি করছিল।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ মো. মাসুদ আল মামুন বলেন, ৫০০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :