1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
সাভারে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন হোসেন নাসির গ্রেফতার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সাভারে নিষিদ্ধ আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেফতার জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আসছে শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’ ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের কর্মসূচি, আহ্বানে রুহুল আমিন মুক্তা আত্রাই জমকালো আয়োজনে মেহেদী খেলাঘরের দ্বিতীয় আউটলেট উদ্বোধন সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে জুলাই যোদ্বা তমিজ উদ্দিনকে চান তৃণমূলের নেতাকর্মীরা পিয়ন থেকে কোটি টাকার সাম্রাজ্য: জলিলের সম্পদের উৎস নিয়ে শত প্রশ্ন

আশুলিয়া থেকে নারীর মাথা বিহীন ত্রী-খন্ডিত লাশ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

মোঃ শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি: সাভারের আশুলিয়ার কাঠগড়া বাজার এলাকায় পৃথক দুটি কাগজের কার্টুনে নারীর শরীরের ত্রী-খন্ডিত মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় ওই নারীর মাথার খোঁজ করছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৭ টার দিকে আশুলিয়ার কাটগড়া চৌরাস্তা এলাকার জমির উদ্দিন (৩৫) নামের এক কাপড় ব্যবসায়ীর মালিকানাধীন দোকানের সামনের চৌকির নিচ থেকে কার্টুন ভর্তি মরদেহটি উদ্ধার করা হয়।

নারীর মরদেহের সাথে মাথা না থাকায় তার পরিচয় শনাক্ত করতে পারে নি পুলিশ। তবে নিহতের মাথা ও পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

দোকানের মালিক জমির উদ্দিন বলেন, ‘আমি কাপড়ের দোকান করি। সকালে দোকান বন্ধ করে বিক্রির জন্য কাপড় কিনতে গিয়েছিলাম। বিকেল সাড়ে ৪ টার দিকে দোকান খুলতে এসে দেখি দোকানের সামনে দুটি কার্টুন পড়ে আছে। পরে স্থানীয়দের জানালে থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে কার্টুন খুলে দেখে লাশ। আমি এর বেশি কিছু জানি না।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, স্থানীয়দের খবরের ভিত্তিতে আশুলিয়ার কাঠগড়া চৌরাস্তা এলাকার একটি দোকানের সামনে থাকা চৌকির নিচে থেকে একটি ও চৌকির ওপর থেকে একটি পৃথক দুটি কাগজের কাঠুন উদ্ধার করা হয়। কার্টুনের একটি খুলে নারীর মাথা বিহীন দুই পা বিচ্ছিন্ন করা মরেদহ পাওয়া যায়। অপর কাঠুন খুলে বিচ্ছিন্ন করা দুই পা উদ্ধার করা হয়। নারীর পরিচয় কিংবা কারা ওই স্থানে কার্টুন ফেলে গেছে তা খতিয়ে দেখছে পুলিশ।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত ওসি) কামাল হোসেন বলেন, আশুলিয়ার কাঠগড়া এলাকা থেকে মাথা বিহীন নারীর ত্রী-খন্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :