1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাইয়ে রাস্তা বন্ধ করে রাখার অভিযোগ, প্রতিবাদ করায় নারীসহ দুজনকে মারধরের অভিযোগ জাবির উপাচার্য কামরুল আহসানকে অব্যাহতি, নতুন ভিসি নূরুল ইসলাম আত্রাইয়ে ভূমি অফিসের সহকারী তহশিলদার মোস্তাফিজুরের বিরুদ্ধে পাহাড়সম দুর্নীতির অভিযোগ সাভারে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল আশুলিয়ায় জমি দখলের চেষ্টায় ঘর ভাঙচুর, গাছ কাটার অভিযোগ খুলনায় সারের ডিলার নিয়োগে ভয়াবহ জালিয়াতির চেষ্টা; অভিযোগের আঙুল জেলা প্রশাসকের দিকে সাভারে এসআই আলতাব হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মারুন গ্রেপ্তার সাভারে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন হোসেন নাসির গ্রেফতার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সাভারে নিষিদ্ধ আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেফতার

আশুলিয়ার বাসাইদ এলাকায় নারীর শ্লীলতাহানি ও তুলে নেয়ার চেষ্টা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২ মার্চ, ২০২২

নিজস্ব প্রতিবেদক : জুট ব্যবসাকে কেন্দ্র করে আশুলিয়ার বাসাইদ এলাকার নাজিম উদ্দীনের বাড়িতে মধ্যযুগীয় কায়দায় হামলা চালিয়ে ফাতেমা আক্তার মুন্নী নামে এক নারীর শ্লীলতাহানি ও তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। তাকে রক্ষা করতে এলে মারধর থেকে রক্ষা পায়নি নির্যাতিতা মুন্নির অন্তঃসত্ত্বা চাচিও। এসময় ভাঙচুর করা হয় বাড়ির আসবাবপত্র। দরজা-জানালায় কোপানো হয় রামদা দিয়ে। ভুক্তভোগীদের অভিযোগ সাবেক সংরক্ষিত মহিলা মেম্বার সালমা আক্তারের নেতৃত্বে রায়হান, জাহাঙ্গীর, টিপু শামীম,হামিদ, নুতু সহ স্থানীয় ও বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে বুধবার বিকেল পাঁচটায় আনুমানিক ৫০-৬০ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এ হামলা করে।

জানা যায় বাসাইদ এন্টারপ্রাইজ নামে ফ্রেবিকা গার্মেন্টসে ৫৪ জনের একটি সংঘবদ্ধ ব্যবসায়ী দল জুট ব্যবসা পরিচালনা করে আসছিলেন প্রায় ১৪ বছর যাবৎ। জানুয়ারি ২০২২ থেকে সংরক্ষিত আসনের সাবেক মহিলা মেম্বার সালমা আক্তার বাসাইদ এন্টারপ্রাইজ বাদ দিয়ে কৌশলে তার নিজের নামে সালমা এন্টারপ্রাইজ নামে নতুন চুক্তিপত্র করে নেন । এর পর থেকে সব সদস্যকেই ব্যবসা থেকে বাদ দেয়া হয়। হিসাব চাওয়া হলে হিসাব না দিয়ে তালবাহানা করে সময় ক্ষেপণ করতে থাকায় ব্যাবসায়িক অংশীদাররা প্রতিবাদ করলে প্রথমে হামলা ও পরে মামলায় জড়ানো হয়। ফলে মামলার ভয়ে পুরুষ শূন্য এসব পরিবার। এতেই ক্ষান্ত না হয়ে সব শেষ সালমা তার এলাকায় একচ্ছত্র আধিপত্য কায়েম করতে গিয়ে এমন অতর্কিত হামলার পথ বেছে নিয়েছেন বলে মন্তব্য স্থানীয়দের।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :