1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাই নদীতে গোসল করতে নেমে বৃদ্ধা নিখোঁজ, সন্ধানে ডুবুরি দলের টানা অভিযান ধামসোনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে দেলোয়ার হোসেন মিন্টুর নির্বাচনী প্রচারণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জনআকাঙ্ক্ষার বাংলাদেশ ও তারেক রহমানের রূপান্তরের রাজনীতি; জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু আত্রাইয়ে নিষিদ্ধ রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস; ব্যবসায়ীকে জরিমানা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: মনিয়ারী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাবেক চেয়ারম্যান এসএম ফারুক বখত্ দুর্যোগে ক্ষতিগ্রস্ত অবকাঠামো ঘুরে দেখলেন ইউএনও মনিরুজ্জামান ঢাকার আশুলিয়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক কমিটি গঠন রানীনগরে অভিযান: বসতবাড়ি থেকে ৯.৫ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার নিম্নচাপের প্রভাবে আত্রাইয়ে টানা বৃষ্টির আশঙ্কা, বাড়তে পারে নদীর পানি ও জলাবদ্ধতা আত্রাই নদীর পানি বৃদ্ধি, পানি নিষ্কাশনের অভাবে জলাবদ্ধতা,পানিবন্দি কয়েকটি পরিবার

উলাইলজুড়ে ধানের শীষের প্রচারণা, নেতৃত্বে মহিদুল শাওন

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

হুমায়ুন কবির: সাভারের উলাইল এলাকায় ধানের শীষ প্রতীকের পক্ষে দিনব্যাপী গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছেন স্বেচ্ছাসেবক দল নেতা মহিদুল ইসলাম শাওনের নেতৃত্বে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ধানের শীষের প্রার্থী দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর সমর্থনে তারা পাড়া-মহল্লা ঘুরে ভোটারদের সঙ্গে কথা বলেন, লিফলেট বিতরণ করেন এবং দলের নির্বাচনী অঙ্গীকার তুলে ধরেন।
গণসংযোগে অংশ নেন ফয়সাল কবির, সোহান, রুহুল আমিন বাবু, সুমন, শাহাদাৎ, মাসুম, সালেহ, রায়হান কবিরসহ আরও অনেকে। তাদের উপস্থিতিতে উলাইলের অলিগলি জুড়ে তৈরি হয় নির্বাচনী সরগরম পরিবেশ।

রবিবার বিকেলে গণসংযোগকালে মহিদুল ইসলাম শাওন দীর্ঘ বক্তব্যে দেশের বর্তমান পরিস্থিতি, আইনশৃঙ্খলা, মাদক ও সন্ত্রাস প্রসঙ্গ তুলে ধরেন। তিনি বলেন,
আজ দেশের সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্ব সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে। তরুণ প্রজন্ম ধ্বংসের মুখে। এ অবস্থার পরিবর্তন দরকার,আর সেই পরিবর্তনের জন্য দরকার গণরায়।
তিনি আরও বলেন,
বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে। আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে। কোনো অপরাধী রাজনৈতিক পরিচয়ে ছাড় পাবে না। মানুষ যেন নিরাপদে চলাফেরা করতে পারে,এটাই হবে আমাদের অগ্রাধিকার।
স্থানীয় উন্নয়ন প্রসঙ্গে শাওন বলেন,
সাভারের অবকাঠামো উন্নয়ন, যানজট নিরসন, শিক্ষা ও চিকিৎসা খাতে বাস্তবসম্মত উদ্যোগ নেওয়া হবে। যুবকদের কর্মসংস্থান, নারীদের নিরাপত্তা এবং ব্যবসায়ীদের জন্য স্বস্তির পরিবেশ তৈরি করা হবে। এসব বাস্তবায়ন করতে হলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।
তিনি দাবি করেন, প্রচারণায় সাধারণ মানুষের ব্যাপক সাড়া মিলছে।
মানুষ পরিবর্তন চায়। উলাইলসহ পুরো সাভারে আমরা অভূতপূর্ব সাড়া পাচ্ছি। ১২ তারিখের ভোটে ধানের শীষে গণরায় আসবে বলে আমরা আশাবাদী।
দিনভর এই গণসংযোগে সাধারণ মানুষের অংশগ্রহণ নির্বাচনী আমেজকে আরও তীব্র করে তোলে। নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, ভোটের দিন এই উৎসাহই রূপ নেবে ব্যালটের সমর্থনে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :