1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
সাভারে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন হোসেন নাসির গ্রেফতার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সাভারে নিষিদ্ধ আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেফতার জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আসছে শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’ ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের কর্মসূচি, আহ্বানে রুহুল আমিন মুক্তা আত্রাই জমকালো আয়োজনে মেহেদী খেলাঘরের দ্বিতীয় আউটলেট উদ্বোধন সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে জুলাই যোদ্বা তমিজ উদ্দিনকে চান তৃণমূলের নেতাকর্মীরা পিয়ন থেকে কোটি টাকার সাম্রাজ্য: জলিলের সম্পদের উৎস নিয়ে শত প্রশ্ন

এসএসসিতে এ-প্লাস পেয়ে উত্তীর্ণ সাকিব; হতে চায় মানবিক ডাক্তার

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক
“মানবিক ডাক্তার হয়ে অসহায় মানুষের সেবা করতে চাই”— এমন স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছে সাভারের কৃতী শিক্ষার্থী সাকিবুল ইসলাম সাকিব। ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে এ-প্লাস পেয়ে উত্তীর্ণ হয়েছে সে।
সাভার উপজেলার স্বনামধন্য নেওয়াজ আলী স্কুলের ছাত্র সাকিব পরীক্ষায় উল্লেখযোগ্য ফলাফল করলেও অল্পের জন্য গোল্ডেন এ-প্লাস মিস করেছে। বিজিএসএ বিষয়ে ৭৮ নম্বর পাওয়ায় মাত্র দুই নম্বরের জন্য গোল্ডেন বঞ্চিত হয় সে। তবে এতে মোটেও হতাশ নয় সে।
সাকিব সাভারের জিনজিরা এলাকার শহিদুল ইসলাম ও রুনি আক্তার দম্পতির বড় ছেলে। দুই ভাইয়ের মধ্যে সাকিবই বড়।
সাফল্যের অনুভূতি জানাতে গিয়ে সাকিব বলে, “আলহামদুলিল্লাহ, রেজাল্ট যা হয়েছে তাতেই আমি খুশি। ভবিষ্যতে মানবিক ডাক্তার হয়ে গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই। উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়ায় যেতে আগ্রহী আমি। সবাই আমার জন্য দোয়া করবেন।”
সাকিবের এই কৃতিত্বে খুশি তার বাবা-মা, শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসী। স্কুলের প্রধান শিক্ষক বলেন, “সাকিব অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী ছাত্র। তার ভবিষ্যৎ যেন আরও উজ্জ্বল হয়, আমরা সেই কামনাই করি।”
অভিভাবকসহ এলাকাবাসীও আশাবাদী, সাকিব একদিন দেশের গর্ব হয়ে উঠবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :