1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
ছাত্রলীগ থেকে ছাত্রদল! ক্ষমতা বদলেই ‘রঙ বদলের’ অভিযোগে এ.আর অনিককে ঘিরে তোলপাড় এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত মাত্র ১২ দিনে আত্রাইয়ে তিন মরদেহ উদ্ধার: আতঙ্কে জনপদ, বাড়ছে নিরাপত্তা নিয়ে শঙ্কা ৩য় বিকেএসপি কাপ জিমন্যাস্টিকসে চ্যাম্পিয়ন বিকেএসপি সাংবাদিকদের নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে আইজেএফের বিবৃতি, ক্ষমা চাওয়ার দাবি আশুলিয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার ফাঁদে নিঃস্ব তিন্নি: ২ সংসার ধ্বংসের পর টাকা-সোনা লুটে পলাতক ছাত্রলীগ নেতা সেলিম মিরপুর আ.লীগ নেতার বিরুদ্ধে ভূমিদস্যুতা থেকে শুরু করে নানা অভিযোগ; গ্রেফতারের দাবি সচেতন মহলের আত্রাই-রাণীনগর মহাসড়কে মোটরসাইকেল ডাকাতির চেষ্টা ব্যর্থ,তিন ডাকাত গ্রেফতার;পলাতক আরও পাঁচজন সাভারে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা চেষ্টা; স্বর্ণের চেইন ও টাকা লুট পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁ সদর থানার অভিযানে চুরির রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ১

কক্সবাজার কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ৩

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫


মো.তৌহিদুল ইসলাম, কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়ায় কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাতে পৃথক সময়ে চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান, চকরিয়া থানার ওসি মনজুর কাদের ভুঁইয়া।

গ্রেপ্তাররা হল, চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের কলেজ পাড়ার মোহাম্মদ ইসহাকের ছেলে মোহাম্মদ কাজল (২৩) এবং একই ইউনিয়নের টুটিয়াখালী পাড়ার মৃত ইজ্জত আলীর ছেলে মো. বশির (৩৮) ও ঢেমুশিয়াপাড়ার আব্দুস সোবহানের ছেলে মো. শাহজাহান (২৭)।

ভূক্তভোগী কিশোরী (১৫) মহেশখালী উপজেলার বাসিন্দা।

মনজুর কাদের বলেন, ঘটনার পর থেকে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। সোমবার মধ্যরাতে ঘটনায় জড়িত অভিযোগে কয়েকজন আসামী বদরখালীর বিভিন্ন এলাকায় অবস্থান করার খবর পায় পুলিশ। পরে পুলিশের একটি দল অভিযান চালিয়ে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ঘটনায় ভূক্তভোগী কিশোরী ও পরিবারের কেউ এখনো থানায় লিখিত অভিযোগ দেয়নি তথ্য দিয়ে ওসি বলেন, “ ঘটনায় এখনো এজাহার দায়ের হয়নি। গ্রেপ্তারদের সন্ধিগ্ধ আসামী দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। ভূক্তভোগী কিশোরীর শনাক্তের ভিত্তিতে তাদের আসামী করা হবে। “

মনজুর কাদের জানান, ভূক্তভোগী কিশোরী এখন কক্সবাজার জেলা সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন রয়েছে। তিনি এখনো শারীরিক ও মানসিকভাবে সুস্থ নন।

ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, গত রবিবার রাতে চট্টগ্রাম থেকে বাস যোগে চকরিয়া উপজেলার বদরখালী স্টেশনে পৌঁছান। পরে সেখান থেকে মহেশখালীর গ্রামের বাড়ী ফিরতে বদরখালী-মহেশখালী সংযোগ সেতুর পূর্বাংশে গাড়ীর জন্য অপেক্ষা করছিল। এসময় দূর্বৃত্তরা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাকে তুলে পার্শ্ববর্তী প্যারাবনে নিয়ে যায়। পরে সেখানে ৮ জন যুবক মিলে তার উপর পাশবিক নির্যাতন চালায়।

এদিকে ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সোমবার বদরখালী স্টেশন, চকরিয়া উপজেলা সদর এবং কক্সবাজার শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :