1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
নাশকতা ও অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে প্রতিহত করা হবে: যুবদল নেতা শাওন সরকার নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে প্রতিহত করা হবে: সাভার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাফেজ দেলোয়ার লকডাউন ও নাশকতার প্রতিবাদে সাভারে ছাত্রদলের বিক্ষোভ, নেতৃত্বে ঢাকা জেলা ছাত্রদল সভাপতি তমিজ উদ্দিন কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার পেলেন কবি জিয়া হক নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে সাভারে ঢাকা জেলা ছাত্রদল সভাপতি তমিজ উদ্দিনের নেতৃত্বে মোটরসাইকেল শোডাউন শ্রমিক আন্দোলনে বিশৃঙ্খলা ঠেকাতে রাজপথে মঞ্জুরুল ইসলাম প্রাণিসম্পদ খাতের উৎপাদন ব্যয় কমাতে গবেষণার তাগিদ বিএলআরআইয়ের বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শেষ সাভারে শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত প্রধান অতিথি ছিলেন মেয়র পদপ্রার্থী খোরশেদ আলম এসআই কামরুল হাসানের নেতৃত্বে সাভারে ১৭২ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার সাভারে পৈতৃক জমি দখলচেষ্টা, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ

কমলগঞ্জের নবাগত ইউএনও সিফাত উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানালো জাতীয় সাংবাদিক সংস্থা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৭ মে, ২০২২

রাজু দত্ত, কমলগঞ্জ ( মৌলভীবাজার )প্রতিনিধি। আজ ১৬ই মে সোমবার কমলগঞ্জ উপজেলায় যোগদানকারী নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সিফাত উদ্দিন মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন জাতীয় সাংবাদিক সংস্থা কমলগঞ্জ উপজেলা ইউনিটের সদস্যরা। সংস্থার কমলগঞ্জ ইউনিটের আহবায়ক মোঃ আমিনুল ইসলাম ও সদস্য সচিব রাজন দত্ত রাজুর নেতৃত্বে সাংবাদিকরা এসময় ইউ এন ও মহোদয়কে অভিনন্দন ও ফুলদিয়ে শুভেচ্ছা জানান । এসময় উপস্থিত ছিলেন সংস্থার জেলা কমিটির সহঃসভাপতি ও কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক বাবু বিশ্বজিৎ রায়, সংস্থার কমলগঞ্জ ইউনিটের
সিনিয়র সদস্য মিনহাজ নাসির, মুমিনুল ইসলাম, রতন দত্ত।
শুভেচ্ছা বিনিময়কালে সংবাদকর্মীরা কমলগঞ্জের বর্তমান অবস্থা, বিগত দিনের উন্নয়নের ধারাবাহিকতা এবং নতুন নতুন উদ্যোগ গ্রহণসহ কমলগঞ্জ উপজেলার উন্নয়নে বিভিন্ন বিষয় তুলে ধরেন।
এসময় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সিফাত উদ্দিন এই উপজেলাকে একটি মডেল উপজেলা হিসাবে তুলে ধরতে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর প্রত্যয় ব্যক্ত করেন । সকলের সহযোগীতা নিয়ে তিনি তার দায়িত্ব পালন করতে চান এবং তিনি সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন।
উপজেলা নির্বাহী অফিসার হিসেবে সদ্য যোগদানকারী জনাব সিফাত উদ্দিন ৩৪তম বিসিএস (প্রশাসন)-এর একজন কর্মকর্তা। কমলগঞ্জে যোগদানের আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :