1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস পালিত আত্রাইয়ে ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, প্রাণ গেল বৃদ্ধের আত্রাইয়ে গাঁজা-ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী আটক আত্রাইয়ে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়, গুরুত্ব পেল মাদক-বাল্যবিবাহ-সাইবার অপরাধ আসন্ন ইউপি নির্বাচন সামনে রেখে হাটবাজারে গণসংযোগে বিএনপি নেতা হামিদুল হক বাবু’র আত্রাই ২১০ পিস নেশাদ্রব্য টাপেন্টাডলসহ এক নারী আটক গ্যাসের দাবিতে সাভারে তিতাস অফিস ঘেরাও করে বিক্ষোভে করেছে ব্যাংক টাউনবাস গত আগস্টে আত্রাইয়ে গলায় ফাঁস দিয়ে ৪ নারীর মৃত্যু, এক মাসেই চার আত্মহত্যা নিয়ে উদ্বেগ আত্রাইয়ে রাস্তা নিয়ে বিরোধ, নারীসহ দুজনকে মারধরের অভিযোগ- সমাধানের আশ্বাস ইউএনওর আত্রাইয়ে মৎস্য ও পশুখাদ্যের দোকানে অভিযানে অর্থদণ্ড

কমলগঞ্জের লাউয়াছড়ায় উদ্ধার হওয়া দু’টি কচ্ছপ অবমুক্ত

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১১ মে, ২০২২

রাজু দত্ত, কমলগঞ্জ ( মৌলভীবাজার) প্রতিনিধি।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া স্টুডেন্ট ডরমিটরি লেইকে উদ্ধারকৃত দু’টি কচ্ছপ অবমুক্ত করা হয়েছে।

স্বেচ্ছাসেবী সংগটন Stand For Our Endangered Wildlife টিম খবর পেয়ে শ্রীমঙ্গল শহরের সবুজবাগ এলাকা থেকে বিক্রির জন্য আনা দু’টি কচ্ছপ উদ্ধার করতে তারা সাথে সাথেই ঘটনাস্থলে চলে যায় এবং বন বিভাগকে বিষয়টি অবগত করে। খবর পেয়ে বন বিভাগের সহযোগিতায় দু’টি সুন্ধি কাছিম উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত কচ্ছপ দু’টি মঙ্গলবার (১০ মে) দুপুরে কমলগঞ্জের লাউয়াছড়ার স্টুডেন্ট ডরমিটরি লেইকে SEW’র সদস্য ও বন বিভাগের উপস্থিতিতে অবমুক্ত করা হয়।

বন বিভাগ জানায়, বিক্রেতাকে বন্য প্রাণী আইন সম্পর্কে বলার পর তিনি নিজের ভুল বুঝতে পারেন এবং ভবিষ্যতে আর এমন কাজ করবেন না বলে তাদের আশ্বস্ত করেন।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী দু’টি কচ্ছপ উদ্ধারের পর অবমুক্ত করার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :