1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাইয়ে ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, প্রাণ গেল বৃদ্ধের আত্রাইয়ে গাঁজা-ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী আটক আত্রাইয়ে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়, গুরুত্ব পেল মাদক-বাল্যবিবাহ-সাইবার অপরাধ আসন্ন ইউপি নির্বাচন সামনে রেখে হাটবাজারে গণসংযোগে বিএনপি নেতা হামিদুল হক বাবু’র আত্রাই ২১০ পিস নেশাদ্রব্য টাপেন্টাডলসহ এক নারী আটক গ্যাসের দাবিতে সাভারে তিতাস অফিস ঘেরাও করে বিক্ষোভে করেছে ব্যাংক টাউনবাস গত আগস্টে আত্রাইয়ে গলায় ফাঁস দিয়ে ৪ নারীর মৃত্যু, এক মাসেই চার আত্মহত্যা নিয়ে উদ্বেগ আত্রাইয়ে রাস্তা নিয়ে বিরোধ, নারীসহ দুজনকে মারধরের অভিযোগ- সমাধানের আশ্বাস ইউএনওর আত্রাইয়ে মৎস্য ও পশুখাদ্যের দোকানে অভিযানে অর্থদণ্ড শিক্ষার্থীদের ক্ষোভের মুখে জাবি স্কুল-কলেজ, অতিরিক্ত ফি সমন্বয়ের আশ্বাস

কালিয়াকৈরে এক মাসে ৭৮ লাখ টাকার মাদক উদ্ধার

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২

এইচ এম সৌরভ : গাজীপুর কালিয়াকৈর থানায় এক মাসে ৭৮ লাখ টাকার মাদকদ্রব্য উদ্ধার করলো পুলিশ। এসময় কয়েকজন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়।

তথ্যঅনুসন্ধানে ও পুলিশসূত্রে জানায়ায়, চলতি বছরের ১লা জানুয়ারি কালিয়াকৈর থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেন আকবর আলী খান। যোগদানের পরপরই মাদক ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন তিনি। ওসির নেতৃত্বে গত এক মাসে কয়েকটি ধাপে মোট ৭৮ লাখ টাকার মাদকদ্রব্য উদ্ধার করে পুলিশ। এর মধ্যে উল্লেখযোগ্য মৌচাক এলাকা থেকে ২ জন মাদক ব্যাবসায়ীসহ ৫০ লাখ টাকা মূল্যের ৫০০ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়। এছাড়াও র‍্যাব ও ডিবি পুলিশের সহযোগিতায় বিভিন্ন এলাকা থেকে আরও ২৮ লাখ টাকা মূল্যের ইয়াবা, গাজা ও চুলাই মদ উদ্ধার করা হয়।

এব্যাপারে কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) আকবর আলী খান বলেন, মাদক ও মাদক ব্যাবসায়ীদের সাথে কোন আপোস নেই। পুলিশ সুপারের নির্দেশনায় যারা মাদক ব্যাবসায়ী আমি তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছি। কালিয়াকৈর থানা মাদক মুক্ত রাখতে আমি অঙ্গিকারবদ্ধ। এছাড়াও এলাকাবাসীকে মাদক ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে তথ্য দিয়ে সহযোগিতা করার আহবান জানান। এসময় তিনি আরও বলেন, যেকোন ধরনের অপরাধ প্রতিরোধে থানার আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠ পর্যায়ে সচেষ্ট রয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জনগন ও জনপ্রতিনিধিদের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :