1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাই আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী পালিত আত্রাই প্রতিষ্ঠাবার্ষিকীতে আ.লীগ নেতাদের নিয়ে কেক কর্তন,প্রশ্নের মুখে ইউএনও-ওসি ও বিএনপি নেতারা আত্রাইয়ে দুই প্রতিষ্ঠানে শতভাগ ফেল, ৫৪ প্রতিষ্ঠানে অকৃতকার্য ৯৫০ সাংবাদিক সুরক্ষা আইন ৩ মাসের মধ্যেই করতে হবে সাভারে ২৮ লাখ টাকা ও ২২ ভরি সোনা চুরি; ঘটনাস্থলে ওসি, মালামাল উদ্ধারের আশ্বাস জুলাই নিয়ে অশ্লীল মন্তব্য: শিক্ষিকা মুক্তি রাণীকে কারণ দর্শানোর নোটিশ আত্রাই জানালা দিয়ে যুবকের শরীরে অ্যাসিড নিক্ষেপ, হাসপাতালে চিকিৎসাধীন সৌদির রিয়াদে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের ১৩ প্রবাসী নিহত, পরিবারের খোঁজ নিতে ছুটে গেলেন ইউএনও মনিরুজ্জামান জুলাই নিয়ে অশ্লীল মন্তব্য: শিক্ষিকা মুক্তি রাণীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইউএনওর সড়ক যোদ্ধা সম্মাননা-২০২৬ পেলেন জি এম খসরুজ্জামান মিন্টু

কোটি টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক ইব্রাহিম গ্রেফতার

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৪ জুন, ২০২২

অনলাইন ডেস্ক :
ওয়ারেন্টভূক্ত আসামি ইব্রাহিমকে (৪৮) কে সাভারের আশুলিয়া থেকে গ্রেফতার করেছে পুলিশ । এ ঘটনায় আর দুই আসামি ঈমাম হোসেন ও রিফাত হোসেন পলাতক রয়েছে।

শুক্রবার (২৪ জুন ) বিকেল সোয়া ৬টার দিকে আশুলিয়ার শ্রীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ইব্রাহিম উত্তর খান মৈনারটেকের হোসেন আলীর ছেলে।

এ ঘটনায় ইব্রাহিমের ছেলে প্রতারক রিফাত ও ঈমাম হোসেন পলাতক রয়েছে।

এ ব্যাপারে সাধারণ ডায়েরীর বাদী প্রতারণার শিকার আওলাদ হোসেন বলেন, আমাদের কোম্পানি আরজেএইসএস এর আমি চেয়ারম্যান ছিলাম। ইব্রাহিম ছিলেন এমডি ও তার ছেলে রিফাত ছিলেন হিসাব রক্ষক। সেই সুবাদে আমাদের বাইপাইলের পাইকারী মার্কেটের দোকান জামানতের টাকা ও দোকান ভাড়া নিয়ে লুকোচুরি করে। বিষয়টি নিয়ে আমরা চাপ দিলে মার্কেটের সকল কাগজপত্র ও টাকা নিয়ে পালিয়ে যায়। পরে তাদেরকে খোঁজ করে না পেয়ে আমি আইনের আশ্রয় নেই। থানায় একটি জিডি করি তাদের নামে। সেই জিডি কোর্টের মাধ্যমে গিয়ে ওয়ার্ডেন্ট জারি হয়। শুনেছি সেই ওয়ারেন্টের ঘটনা ইব্রাহিম গ্রেফতার হয়েছে।

এ ব্যাপারে আশুলিয়া থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) শাহিন মিয়া বলেন, শুক্রবার বিকেলে ইব্রাহিম নামের এক ওয়ারেন্টভূক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। পরে থাকে থানায় হস্তান্তর করা হয়। সকালে তাকে আদালতে প্রেরণ করা হবে।

এর আগেও ইব্রাহিমের প্রতারণার শিকার হন আল জহির পাইকারী কাপড়ের মার্কেটের মালিক মজিবর রহমান। তিনি বলেন, দীর্ঘ ৩-৪ বছর আগে সে আমার মার্কেটের দায়িত্বে ছিল। সে সময় তিনি আমার মার্কেটের প্রায় ৪০ লাখ টাকা আত্মসাৎ করলে তাকে আমরা মার্কেট থেকে বের করে দেই। শুনেছি প্রতারক চক্র আরো অনেকের টাকা মেরে প্রতারনা করেছেন বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :