1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
সাভারে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন হোসেন নাসির গ্রেফতার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সাভারে নিষিদ্ধ আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেফতার জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আসছে শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’ ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের কর্মসূচি, আহ্বানে রুহুল আমিন মুক্তা আত্রাই জমকালো আয়োজনে মেহেদী খেলাঘরের দ্বিতীয় আউটলেট উদ্বোধন সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে জুলাই যোদ্বা তমিজ উদ্দিনকে চান তৃণমূলের নেতাকর্মীরা পিয়ন থেকে কোটি টাকার সাম্রাজ্য: জলিলের সম্পদের উৎস নিয়ে শত প্রশ্ন

খালেদা জিয়ার মৃত্যুতে যুবদল নেতা শাওন সরকারের উদ্যেগে কোরআন খতম ও শোকসভা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

হুমায়ুন কবির :
বাংলাদেশের গণতন্ত্রের আপসহীন নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে তাঁর রুহের মাগফিরাত কামনায় সাভারে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। যুবদল নেতা শাওন সরকারের উদ্যোগে সাভারের জামাল উলুম জমিলা খাতুন মাদ্রাসা ও এতিমখানার হাফেজিয়া বিভাগের শিক্ষার্থীদের মাধ্যমে এই কোরআন খতম সম্পন্ন করা হয়।
মঙ্গলবার বিকেলে মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে কোরআন খতম শেষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়ায় মহান আল্লাহর দরবারে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত, জান্নাতুল ফেরদৌসে উচ্চ মর্যাদা দান এবং শোকসন্তপ্ত পরিবার ও দেশবাসীকে এ শোক সইবার তাওফিক কামনা করা হয়।

অনুষ্ঠানে যুবদল নেতা শাওন সরকার তাঁর বক্তব্যে বলেন,
বেগম খালেদা জিয়া ছিলেন এ দেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব ও মানুষের ভোটাধিকার রক্ষার এক অবিসংবাদিত নেতা। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি আপসহীনভাবে স্বৈরাচার ও অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছেন। তাঁর জীবন ছিল ত্যাগ, সংগ্রাম ও দেশপ্রেমের অনন্য উদাহরণ। আজ তিনি আমাদের মাঝে নেই, কিন্তু তাঁর আদর্শ, সাহসী নেতৃত্ব ও গণতন্ত্রের প্রতি অটল বিশ্বাস চিরকাল আমাদের পথ দেখাবে।
তিনি আরও বলেন,
খালেদা জিয়া শুধু একটি দলের নেত্রী ছিলেন না, তিনি ছিলেন এ দেশের গণতন্ত্রকামী মানুষের আশা-ভরসার প্রতীক। তাঁর মৃত্যুতে দেশ এক অভিভাবকহীন অধ্যায়ে প্রবেশ করেছে। আমরা আজ তাঁর রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়ার আয়োজন করেছি। আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
শাওন সরকার বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষকে মরহুমার আত্মার শান্তির জন্য দোয়া করার আহ্বান জানান এবং তাঁর আদর্শ বুকে ধারণ করে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
কোরআন খতম ও দোয়া মাহফিলে মাদ্রাসার শিক্ষকবৃন্দ, এতিমখানার তত্ত্বাবধায়ক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিএনপি, যুবদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পুরো কর্মসূচি জুড়ে ছিল শোকাবহ পরিবেশ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :