1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
সাভারে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন হোসেন নাসির গ্রেফতার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সাভারে নিষিদ্ধ আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেফতার জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আসছে শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’ ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের কর্মসূচি, আহ্বানে রুহুল আমিন মুক্তা আত্রাই জমকালো আয়োজনে মেহেদী খেলাঘরের দ্বিতীয় আউটলেট উদ্বোধন সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে জুলাই যোদ্বা তমিজ উদ্দিনকে চান তৃণমূলের নেতাকর্মীরা পিয়ন থেকে কোটি টাকার সাম্রাজ্য: জলিলের সম্পদের উৎস নিয়ে শত প্রশ্ন

গণপিটুনিতে জাবি ছাত্রলীগ নেতা শামীম নিহত 

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিনিধি:গণপিটুনিতে আহত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ৩৯ ব্যাচের সাবেক শিক্ষার্থী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম মোল্লা নিহত হয়েছে। 

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে নিহতের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক। এর আগে, গতকাল বিকেলে ক্যাম্পাসের ভিতরে ১৫ জুলাই রাতে জাবি উপাচার্যের বাসভবনে হামলার ঘটনা ও পেট্রোল বোমা তৈরীর অভিযোগে মারধর করেন শিক্ষার্থীরা। পরে প্রক্টরিয়াল টিম ও পুলিশ এসে আহত শামীম কে উদ্ধার করে গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

শিক্ষার্থীরা জানান, শামীম বিশ্ববিদ্যালয়ের ৩৯ ব্যাচের সাবেক শিক্ষার্থী। তিনি জাবি শাখা ছাত্রলীগের জুয়েল-চঞ্চল কমিটিতে সাংগঠনিক সম্পাদক ছিলেন৷ 

জাবি শিক্ষার্থী আতাউর বলেন, মারধরের পর আহত অবস্থায় শামীমকে প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হলে প্রক্টরিয়াল টিম পুলিশে খবর দেয়। পরে আশুলিয়া থানা পুলিশের একটি দল নিরাপত্তা শাখায় আসে। এসময় পুলিশ ও প্রক্টরিয়াল টিম শামীমকে ১৫ জুলাই রাতে উপাচার্যের বাসভবনে হামলার ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করে। এসময় শামীম মোল্লা হামলার ঘটনা নিজের অংশগ্রহণ ও ঘটনাস্থলে হামলাকারীদের সাথে ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষক মেহেদী ইকবাল উপস্থিত থাকার কথা স্বীকার করেন। পরে তার চিকিৎসার জন্য গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, গতকাল বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীরা শামীম মোল্লাকে মারধর করে। পরে আহত অবস্থায় শামীমকে উদ্ধার করে গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :