1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাই উপজেলাসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মো. নাহিদুল ইসলাম বিপ্লব আত্রাইয়ে একই স্থানে বারবার ছিনতাই-ডাকাতি, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ধামসোনা ইউনিয়নে সেবার অন্য নাম আবুল কালাম আজাদ, মানবিক কর্মকাণ্ডে মুগ্ধ এলাকাবাসী কাস্টমস কর্মকর্তার বহনকারী সিএনজির গতিরোধ ও হত্যাচেষ্টার অভিযোগ,মামলা দায়েরের প্রস্তুতি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ফাইনালে কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সেফ রোড ফাইটার সাংবাদিক তারিকুল ইসলাম সড়ক দুর্ঘটনায় আহত রাণীনগরে কাস্টমস কর্মকর্তার গাড়ি আটকে হত্যাচেষ্টার অভিযোগ, বিএনপি নেতাকর্মী ও প্রশাসনের সহায়তায় রক্ষা এলজিইডি ময়মনসিংহ সমাচার নির্বাহী প্রকৌশলী সালমান রহমান গিলে খাচ্ছে এলজিইডি রাণীনগরে কাস্টমস কর্মকর্তার গাড়ির গতিরোধ করে হত্যাচেষ্টার অভিযোগ, বিএনপি নেতাকর্মীদের সহায়তায় উদ্ধার আত্রাই মাদকের বিরুদ্ধে এমপি রেজুর জিরো টলারেন্স ঘোষণার পরদিনই ৩৫০ পিচ এম্পুল ইনজেকশন সহ আটক-০১

গাজীপুরে কাপাসিয়া যুবদল নেতা লিয়নসহ ৪ জনের বিরুদ্ধে নারী নির্যাতন ও ধর্ষণ মামলা

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

বিশেষ প্রতিনিধি:গাজীপুরের কাপাসিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব জুনাইদ হোসেন লিয়নসহ চারজনের বিরুদ্ধে নারী নির্যাতন ও ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছেন সাহিদা নামে এক ভুক্তভোগী নারী। বুধবার (৩ সেপ্টেম্বর) গাজীপুর জেলা জজ কোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এ মামলা দায়ের করা হয়। শুনানি শেষে আদালত মামলাটির তদন্তের দায়িত্ব পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (পিবিআই) প্রদান করেন।

মামলার এজাহারে ভুক্তভোগী সাহিদা উল্লেখ করেছেন, আসামিরা দীর্ঘদিন ধরে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন। সম্প্রতি তারা তাকে জোরপূর্বক ধর্ষণ করে। অসহায় অবস্থায় সাহিদা বিষয়টি আদালতের দৃষ্টি আকর্ষণ করলে আদালত মামলা গ্রহণ করে এবং তদন্তের নির্দেশ দেন।

এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও আলোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অভিযোগ করেন, যুবদল নেতা জুনাইদ হোসেন লিয়ন দীর্ঘদিন ধরে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। তিনি এলাকায় মাটি খেকো ও মাদক ব্যবসায়ী হিসেবে কুখ্যাত। তার বিরুদ্ধে জমি দখল, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অসংখ্য অভিযোগ রয়েছে। এসব অভিযোগ থাকা সত্ত্বেও তিনি রাজনৈতিক প্রভাব খাটিয়ে পার পেয়ে যাচ্ছিলেন বলে দাবি স্থানীয়দের।

একাধিক ভুক্তভোগী জানান, লিয়ন ও তার সহযোগীদের ভয়ে সাধারণ মানুষ মুখ খুলতে সাহস পেতেন না। তবে সাহিদার এ মামলা দায়েরের পর অনেকে আশার আলো দেখছেন। তারা আশা করছেন, এবার হয়তো লিয়নের অপকর্মের বিচার হবে।

মামলার বাদী সাহিদা বলেন, “আমি দীর্ঘদিন ধরে লিয়ন ও তার সহযোগীদের হাতে নির্যাতিত হচ্ছিলাম। কিন্তু ভয় ও লজ্জায় কাউকে বলতে পারিনি। শেষ পর্যন্ত সাহস সঞ্চয় করে আমি আদালতের শরণাপন্ন হয়েছি। আমি চাই, এই নরপিশাচদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।”

গাজীপুর নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের আইনজীবীরা জানান, আদালত বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়েছেন এবং তদন্তের জন্য পিবিআইকে দায়িত্ব দিয়েছেন। তদন্ত শেষে দোষ প্রমাণিত হলে আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে মামলা দায়েরের খবর এলাকায় ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসে। অনেকেই সাহিদার সাহসী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন। তারা প্রশাসনের কাছে দ্রুত দোষীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন।

এই ঘটনায় কাপাসিয়া রাজনৈতিক অঙ্গনেও ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। স্থানীয় নেতাকর্মীরা বলছেন, একটি রাজনৈতিক দলের দায়িত্বশীল পদে থেকে যদি কেউ এমন ন্যক্কারজনক ঘটনায় জড়িত থাকে, তবে সেটি শুধু দলের জন্য নয়, সমাজের জন্যও লজ্জাজনক।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, আদালতের নির্দেশনা অনুযায়ী দ্রুত তদন্ত শুরু হবে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :