1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাই নদীতে গোসল করতে নেমে বৃদ্ধা নিখোঁজ, সন্ধানে ডুবুরি দলের টানা অভিযান ধামসোনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে দেলোয়ার হোসেন মিন্টুর নির্বাচনী প্রচারণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জনআকাঙ্ক্ষার বাংলাদেশ ও তারেক রহমানের রূপান্তরের রাজনীতি; জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু আত্রাইয়ে নিষিদ্ধ রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস; ব্যবসায়ীকে জরিমানা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: মনিয়ারী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাবেক চেয়ারম্যান এসএম ফারুক বখত্ দুর্যোগে ক্ষতিগ্রস্ত অবকাঠামো ঘুরে দেখলেন ইউএনও মনিরুজ্জামান ঢাকার আশুলিয়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক কমিটি গঠন রানীনগরে অভিযান: বসতবাড়ি থেকে ৯.৫ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার নিম্নচাপের প্রভাবে আত্রাইয়ে টানা বৃষ্টির আশঙ্কা, বাড়তে পারে নদীর পানি ও জলাবদ্ধতা আত্রাই নদীর পানি বৃদ্ধি, পানি নিষ্কাশনের অভাবে জলাবদ্ধতা,পানিবন্দি কয়েকটি পরিবার

গাজীপুর জেলা ছাত্রদল নেতা শিশির এর উদ্যোগে ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েল বিরোধী বিক্ষোভ মিছিল

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েল কর্তৃক বর্বরোচিত গণহত্যা, আগ্রাসন ও ফিলিস্তিনের জনগণের প্রতি সংসহতি প্রকাশ করে গাজীপুর বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) বাদ আসর নামাজ গাজীপুর জেলা ছাত্রদলের নেতা মো.ইমরান হোসেন শিশিরের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।এতে জাতধর্ম ভুলে শতশত মানুষ রাস্তায় নেমে এসে ইসরায়েল বিরোধী বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।

এর আগে, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা কাপাসিয়া ব্রীজ মোড়,শহীদ তাজউদ্দীন চত্বরে জড়ো হতে থাকেন এবং সমাবেশ করেন।সংক্ষিপ্ত সমাবেশ শেষে প্রতীকী শিশুর মৃতদেহ নিয়ে ‘তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন’ শ্লোগানসহ বিভিন্ন স্লোগান দিতে দিতে বিক্ষোভ মিছিল শুরু করেন।উক্ত বিক্ষোভ মিছিল কাপাসিয়া উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করার পর উপজেলা চত্বরে সামনে গিয়ে শেষ হয়।

উপজেলা চত্বরে সামনে সংক্ষিপ্ত সমাবেশে গাজীপুর জেলা ছাত্রদলের নেতা মো.ইমরান হোসেন শিশিরসহ আরও অনেকেই বক্তব্য রাখেন।

ইমরান হোসেন শিশির তাঁর বক্তব্যে বলেন, ইসরায়েলি পণ্য বর্জন, গাজা ও রাফায় নির্বিচারে শিশুসহ গণহত্যা বন্ধ, যুদ্ধাপরাধের দায়ে ইসলায়েল সরকার প্রধানের যথাযথ বিচার, ফিলিস্তিনের সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে দিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে পাশে থাকার আহ্বান জানান।

সেই সাথে তিনি আরও বলেন,ফিলিস্তিনের গাজার প্রত্যেকটি শিশুর কান্না আমাদের কাঁদিয়ে যাচ্ছে, ফিলিস্তিনের প্রত্যেকটি হত্যাকাণ্ডে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে তাই ফিলিস্তিনের মুক্তির দাবিতে আমরা সকলে এখানে সমবেত হয়েছি। শুধু ইসরায়েল বিরোধী স্লোগান দিয়ে, জায়ানবাদ বিরোধী স্লোগান দিয়ে ফিলিস্তিনের মুসলমানদের মুক্ত করা যাবে না।

ইসরায়েল হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি শিশু রাষ্ট্র। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্রের এই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। মার্কিন সাম্রাজ্যবাদের পতন না হলে ইসরায়েলের পতন সম্ভব না। ফিলিস্তিনের মুসলমানদের মুক্তির জন্য আমরা প্রয়োজনে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত।

যারা মানবাধিকার নিয়ে চিৎকার করে, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, মুসলমান কিংবা ভিন্ন ধর্মের একজন মানুষের রক্ত যদি আপনাদের হৃদয় স্পর্শ করতে না পারে তাহলে আপনারা মানবাধিকারের কর্মী নন। আপনাদের এই কাজটি হচ্ছে পৃথিবী শাসন করার একটি কৌশল। গাজায় যে গণহত্যা চলছে সেটা কোনো রাজনীতি কিংবা অর্থনীতিকে সমর্থন করে না। যারা গণতন্ত্রের নামে সারা বিশ্বে পুঁজিবাদ কায়েম করে শাসন করতে চায় তাদেরকে মনে করিয়ে দিতে চাই, গাজার এই রক্ত আপনাদের সকল প্রয়াসের বিরুদ্ধে যায়, আপনারা সবাই স্ববিরোধ মুক্ত হন, মানুষ হন তারপর পৃথিবী শাসন করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :