1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
পরকীয়ার অভিযোগে স্বামীর মৃত্যুর দাবি, গ্রাম্য সালিশে ৪০ হাজার টাকা জরিমানায় মুক্তি আত্রাইয়ে মোবাইল কোর্টে মাদক সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ৭ জনসহ মোট ৯ জনের মরদেহ আসছে আগামীকাল নতুন কুঁড়িতে সফল আত্রাইয়ের কিশোরদের উষ্ণ অভ্যর্থনা, সনদপত্র প্রদান আত্রাই প্রতিবেশীদের রোষানলে অসহায় বাণুর পানিবন্দি জীবন হিলি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত সভাপতি গোলাম রাব্বানী,সাধারণ সম্পাদক সোহেল রানা সংকট অনেক তবুও ৩১ দফার আলোকে সফলতার ট্র্যাকেই তারেক রহমানের সরকার ; পারভেজ মোহাম্মদ চাচাকে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় বিসিএস ক্যাডার, দুদকের মামলায় কারাগারে কামাল আত্রাই জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা,বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ আত্রাই ২০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

গাড়ির চাকায় পিষ্ট হয়ে লাউয়াছড়ায় বানর ও সাপের মৃত্যু

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১১ মে, ২০২২

রাজু দত্ত, কমলগঞ্জ মৌলভীবাজার প্রতিনিধি। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে গাড়ি চাপায় প্রাণ হারিয়েছে দু’টি বানর ও সাপ। সোমবার বেলা ৩টায় লাউয়াছড়া জাতীয় উদ্যানের ফুলবাড়ি চা বাগানের ৩নং প্লান্টেশন সংলগ্ন মুজিবের টিলা এলাকায় বানর ও মাগুরছড়া খাসিয়া পুঞ্জি এলাকায় সাপের মৃত্যু হয়।

পরিবেশকর্মী চঞ্চল গোয়ালা জানান, সোমবার বিকেল ৩ টার দিকে তিনি দেখতে পান প্রাণী দু’টি মরে পড়ে আছে। দ্রুতগতির গাড়ির চাকায় পিষ্ট হয়ে এ দুটি প্রাণীর মৃত্যু হয়েছে। এর মধ্যে ফুলবাড়ি চা বাগানের ৩ নং প্লান্টেশন এলাকা সংলগ্ন মুজিবের টিলা এলাকায় কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়ক পারাপারের সময় একটি উল্টোলেজি বানর এবং মাগুরছড়া গ্যাস ফিল্ড এলাকায় রাস্তা পারাপারের সময় একটি সাপ পিষ্ট হয়ে মারা যায়।

ঘটনার বেশ কিছু সময় পর এ দু’টি মৃত বন্যপ্রাণীর ছবি ধারণ করেন ও সামজিক যোগাযোগ মাধ্যম পোস্ট দেন দেন।

পরিবেশকর্মী আব্দুল আহাদ বলেন, দ্রুতগতির যানবাহনের কারণে প্রায়ই এ পথে কোন না কোন বন্য প্রাণী মারা যাচ্ছে। এমনিভাবে এ দু’টি বন্যপ্রাণীও মারা গেছে। গুরুত্বের সাথে বিবেচনা করে প্রশাসনের মাধ্যমে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ লাউয়াছড়া উদ্যান এলাকায় ধীরগতিতে যানবাহান চলাচলের ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান তিনি।

বন্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লাউয়াছড়া রেঞ্জ বন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম প্রথমে ঘটনাটি তিনি জানেন না বললেও পরে খোঁজ নিয়ে তিনি দু’টি বন্যপ্রাণীর মৃত্যুর বিষয়টি শ্যামল সিলেটকে নিশ্চিত করেন।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, বিষয়টি তার জানা ছিল না, তবে এখন বিষয়টি খতিয়ে দেখছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :